শিরোনাম
◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ ◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৬, ০২:৩৭ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২৬, ০২:৩৭ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ

মনিরুল ইসলাম : এলপিজির মূল্য সমন্বয় করতে সরকার বাধ্য হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে নির্ধারিত দামে এলপিজি বিক্রি হচ্ছে কি না, তা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আজ  মঙ্গলবার  ৬ অক্টোবর বেলা ১২টার দিকে বাংলাদেশ সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।

ডা. জাহেদ উর রহমান বলেন, দেশে এলপিজির কোনো সংকট নেই। তবে নির্ধারিত দামে ভোক্তারা যাতে এলপিজি কিনতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করতে প্রশাসনকে সক্রিয়ভাবে কাজ করতে বলা হয়েছে।

তিনি বলেন, কেউ যদি অসৎ উদ্দেশ্যে এলপিজি মজুত করে কৃত্রিম সংকট তৈরি কিংবা জনঅসন্তোষ সৃষ্টির চেষ্টা করে, তাহলে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এ বিষয়ে জেলা প্রশাসকদের নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

ভিজিএফের চাল দ্বিগুণ

ব্রিফিংয়ে ভিজিএফ কর্মসূচির চালের পরিমাণ দ্বিগুণ করার কথাও জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা।

তিনি বলেন, মূল্যস্ফীতি ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ভিজিএফ কার্যক্রমের আওতায় এখন থেকে ১০ কেজির পরিবর্তে ২০ কেজি চাল দেওয়া হবে।

সরকারের এ সিদ্ধান্তে নিম্নআয়ের ও দরিদ্র মানুষের খাদ্য সহায়তা আরও বাড়বে বলে জানান তিনি। বিশেষ করে মূল্যস্ফীতির চাপে থাকা মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে ভিজিএফ সহায়তার পরিমাণ বাড়ানো হয়েছে।

সরকারের পক্ষ থেকে এলপিজির বাজারে নির্ধারিত মূল্য কার্যকর রাখা এবং কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা ঠেকাতে মাঠ প্রশাসনকে আরও সক্রিয় করা হচ্ছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়।

  • সর্বশেষ