শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ: ডপলার রিসার্চের জরিপ ◈ ৪ দিন খাবার ও পানি ছাড়া সাগরে ভাসছিলেন ৩০০ মার্কিন সেনা, অতঃপর... ◈ রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা ◈ ১৩ পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন ◈ মিয়ানমারের বিবৃতি কি রোহিঙ্গা সংকট আরও জটিল করে তুলল? ◈ সাশ্রয়ী দামে স্মার্টফোন দিতে সরকারের নতুন পরিকল্পনা ◈ রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক ◈ নবম পে স্কেলের গেজেট কবে, যা জানা গেল ◈ ভারত স্বার্থ-শর্ত ছাড়া আমন্ত্রণ জানালে স্বাগত জানাবে বাংলাদেশ: রিজভী ◈ রাষ্ট্রপতি নির্বাচনে অভ্যস্ত নয় ইসি, তবে প্রক্রিয়ায় কোনো গ্যাপ থাকবে না: সিইসি

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২০, ০১:০৭ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০২০, ০১:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রিপোটার্স উইদাউট বডার্স এর সূচকে সংবাদমাধ্যমের স্বাধীনতায় বাংলাদেশ রয়েছে ১৫১তম স্থানে

দেবদুলাল মুন্না: [২] চলতি বছরে বিশ্বজুড়ে সংবাদমাধ্যমের স্বাধীনতা বিষয়ক সূচকে এ সংস্থার হিসেবে বাংলাদেশ গত বছরের তুলনায় আরেক ধাপ পিছিয়েছে।

[৩] মঙ্গলবার প্রকাশিত সূচকে ১৮০টি দেশের তালিকায় ৪৯ দশমিক ৩৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এ স্থানে অবস্থান করছে। গত বছর অবস্থান ছিল ১৫০। সূচকে শীর্ষস্থান ধরে রেখেছে নরওয়ে। দ্বিতীয়স্থানে ফিনল্যান্ড।তৃতীয়স্থানে ডেনমার্ক, চতুর্থস্থানে সুইডেন ও পঞ্চমস্থানে নেদারল্যান্ডস।

[৪] ভারত রয়েছে ১৪২ ও পাকিস্তান ১৪৫তম স্থানে। মায়ানমার, ১৩৯তম। নেপাল ১১২তম স্থানে। এসব দেশ রয়েছে রেড জোনে।

[৫] ব্লাক জোনে অর্থাৎ কালো তালিকায় রয়েছে চীন। ১৮০টি দেশের মধ্যে তাদের অবস্থান ১৭৭।আর ১৮০তম নাম্বারে রয়েছে উত্তর কোরিয়া। এছাড়া কালো তালিকাভূক্ত থাকা উল্লেখযোগ্য দেশগুলো হলো- সৌদি আরব, সিঙ্গাপুর, ইরাক, মিশর, কিউবা।

[৬] প্রতিবাদ বিক্ষোভের সময় সাংবাদিকদের প্রতি সরকারি কর্তৃপক্ষগুলো কেমন আচরণ করে এর ভিত্তিতে এই সূচক তৈরি করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়