শিরোনাম
◈ ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত ◈ আর্থিক খাতের স্থিতিশীলতায় ১,২৭৬ কোটি টাকার প্রকল্প ◈ নতুন পে-স্কেলের গেজেট নিয়ে উদ্বেগ, খসড়া এখনো আইন মন্ত্রণালয়ে যায়নি ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, চলতি বছরে প্রাণ গেল ১৫৭ জনের ◈ ৭ ধাপে ইউপি নির্বাচন, ৮০ উপজেলায় ভোট শুরু ১২ নভেম্বর ◈ সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ◈ সুটকেসে নারীর খণ্ডিত মরদেহ, উদঘাটন হলো হত্যার রহস্য ◈ ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত ◈ হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু, শনাক্ত আরও ১১৭৭ ◈ ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিল, স্থগিত চেয়ে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের আবেদন

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২০, ০১:৪৫ রাত
আপডেট : ১৮ মার্চ, ২০২০, ০১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বলিউডের পথেই টলিউড, ৩০ মার্চ পর্যন্ত বাতিল সব শ্যুটিং

মুসফিরাহ হাবীব: [২] করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় এবার বলিউডের পথে হেঁটেই সব সিরিয়াল-সিনেমার শুটিং বাতিল করল টালিগঞ্জ। মঙ্গলবার টালিগঞ্জের কলাকুশলী ও প্রযোজকদের সঙ্গে নন্দনে বৈঠক করেন পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস। এরপরই তারা সিদ্ধান্ত নেন শ্যুটিং বন্ধ রাখার।

[৩] সাংবাদিক বৈঠকে অরূপ বলেন, “আগামীকাল থেকে ৩০ মার্চ পর্যন্ত সমস্ত সিনেমা এবং ধারাবাহিকের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ মুহূর্তে সকলের সুস্থ থাকাটাই তাদের কাছে কাম্য। মুখ্যমন্ত্রীর পরবর্তী নির্দেশের পর তারা জানাবেন কবে থেকে শ্যুটিং শুরু করা যেতে পারে।

[৪] ওদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ৩০ তারিখ সিনেমা জগতের সবাইকে নিয়ে পর্যালোচনা বৈঠকে বসবেন। সেখানেই স্থির হবে কবে থেকে আবার কাজ শুরু হবে ।

[৫] ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন অব টেলিভিশন প্রোডিউসারের প্রেসিডেন্ট শৈবাল বন্দোপাধ্যায় বলেছেন, যারা বাইরে শ্যুটিং করতে গেছেন প্রত্যেককেই ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সাংবাদিকদের অনেকেই টেলিভিশনের ক্ষতি এবং টেকনিশিয়নদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন।এগারো দিন শুটিং বন্ধ থাকা মানে বিরাট অঙ্কের লোকসান।

[৬] তবে এ নিয়ে প্রশ্নের উত্তরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান রাজ চক্রবর্তী সাংবাদিক বৈঠকে বলেন, “মানুষের জীবনের দাম সবচেয়ে বড়। তাই আর্থিক ক্ষতি হলেও সবার স্বার্থে সমবেত ভাবে এই সিদ্ধান্তে এসেছি আমরা। ”

  • সর্বশেষ