শিরোনাম
◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ রাজধানীর ধানমন্ডিতে বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা জানাগেল ◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য

প্রকাশিত : ০২ মার্চ, ২০২০, ০৯:০১ সকাল
আপডেট : ০২ মার্চ, ২০২০, ০৯:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সভাপতি মোকতাদির চৌধুরী এমপি, সম্পাদক খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : [২] বার্ষিক সাধারণ সভা শনিবার ২৯ ফেব্রুয়ারি সকাল ১০টায় রাজধানী ঢাকার কাকরাইলে অবস্থিত আইডিইবি ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

[৩] ঢাকায় বসবাসরত ব্রাহ্মণবাড়িয়াবাসীর সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকা’-এর আগামী ৩ বছরের জন্য ঘোষিত কমিটিতে সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি এবং সাধারণ সম্পাদক পদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) অতিরিক্ত সচিব মোঃ খলিলুর রহমান।

[৪] ঘোষিত আংশিক কমিটিতে অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে মঈন উদ্দিন মঈন এবং কোষাধ্যক্ষ পদে তোফাজ্জল হোসেন (এফসিএ) নির্বাচিত হয়েছেন। কমিটির বাকী পদগুলো অচিরেই পূরণ করা হবে।

[৫] উল্লেখ্য, ঢাকায় বসবাসরত ব্রাহ্মণবাড়িয়াবাসীর প্রাণের সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকা’-এর ত্রি-বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ঢাকা-এর সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

[৬] অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আইন মন্ত্রী আনিসুল হক এমপি এবং বিশেষ অতিথি ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির উপদেষ্টা এবং সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি উপস্থিত ছিলেন।

[৭] ত্রি-বার্ষিক সাধারণ সভার দ্বিতীয় পর্বে নতুন কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সাবেক গণপূর্ত সচিব গোলাম রাব্বানী। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ