শিরোনাম
◈ পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু ◈ বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ বন্ধে ভারতকে জাতিসংঘের কড়া সতর্কবার্তা ◈ তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দিল্লি কী ভাবছে? ◈ লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, রাইফেল ফেলে পালালো বিএসএফ সদস্য ◈ ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, স্বাগত জানালেন রাষ্ট্রপতি ◈ গ্যাস সংকট মোকাবিলায় রেশনিংয়ের সিদ্ধান্ত, উদ্যোক্তারা আনতে পারবেন ভোলার গ্যাস ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইচ্ছে করেই এমন পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া : সু‌নীল গাভাস্কার ◈ চেন্নাই সুপার কিং‌সের ২৫ শতাংশ মালিকানা চেয়ে বসলেন ধোনি: না বলে দিলো সিএসকে, সম্পর্ক তলানিতে   ◈ সায়দাবাদে এসি বাসের জন্য আলাদা টার্মিনাল তৈরির সিদ্ধান্ত ◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৫২ দুপুর
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনাভাইরাস সংক্রমণের আশংকায় উদ্বিগ্ন ভারত

সালেহ্ বিপ্লব : চীনের উহানে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে নিয়েছে ভারত সরকার। তাদের রাখা হয়েছে বিশেষ পর্যবেক্ষণে। বাতিল করা হয়েছে চীন থেকে ভারতে আসার সব রকম ভিসা। বিমান যোগাযোগ প্রায় বন্ধ। কিন্তু তাতেও এই ভাইরাসের প্রভাব থেকে মুক্ত থাকতে পারছে না ভারত। জার্মানির একটি সমীক্ষা বলছে, করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে ভারতসহ ২০ দেশে।  আনন্দবাজার পত্রিকা

উহান ফেরত তিন ভারতীয় শিক্ষার্থীর দেহে ইতিমধ্যেই করোনার জীবাণু মিলেছে। পর্যবেক্ষণে থাকা ২০০০ ছাত্রছাত্রীর মধ্যেও কারও কারও শরীরে সংক্রমণের সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। এমন পরিস্থিতিতে  জার্মানির হামবোল্ট বিশ্ববিদ্যালয় ও রবার্ট কচ ইনস্টিটিউটের বিজ্ঞানীদের সমীক্ষার ফলাফল উদ্বিগ্ন করে তুলেছে ভারতকে।

সমীক্ষার ফলাফলে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণের আশংকায় থাকা  ২০টি দেশের মধ্যে ভারতের স্থান ১৭। আর আপেক্ষিক আমদানির সম্ভাবনা ০.২১৯ শতাংশ। সারা বিশ্বের প্রায় ৪০০০ বিমানবন্দরের উপর করা এই সমীক্ষায় দেখা যাচ্ছে, দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে এই সম্ভাবনা ০.০৬৬ শতাংশ, মুম্বাইয়ের ছত্রপতি শিবাজিতে ০.০৩৪ শতাংশ এবং কলকাতার নেতাজি সুভাষ বিমানবন্দরের সম্ভাবনা ০.০২০ শতাংশ। তালিকায় রয়েছে বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ এবং কোচি বিমানবন্দরও।

সমীক্ষায় বলা হয়েছে, বিমানবন্দর যত ব্যস্ত হবে, সেখানে ছড়িয়ে পড়ার সম্ভাবনাও বেশি। এই তত্ত্বের উপর দাঁড়িয়েই সমীক্ষা করা হয়েছে। সমীক্ষায় নেতৃত্ব দিয়েছেন ড্রিক ব্রকম্যান।

 

  • সর্বশেষ