শিরোনাম
◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত ◈ মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ ◈ বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ শতাংশ হতে পারে, মূল্যস্ফীতি বাড়ার পূর্বাভাস এডিবির ◈ সাইক্লিংয়ে বাংলাদেশের হতাশা : একজন অসুস্থ আ‌রেকজন ব‌্যর্থ ◈ ম্যানহাটনে বোমা আতঙ্ক, প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেলের আশপাশে কড়া নিরাপত্তা (ভিডিও) ◈ তারেক–এরদোগান বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্কে নতুন সহযোগিতার দিগন্ত

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:১৮ রাত
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

“কীসের কড়াকড়ি”? কাশ্মীর নিয়ে বিরোধীদের আক্রমণ অমিত শাহের

রাশিদ রিয়াজ : জম্মু ও কাশ্মীরে এখন আর কোনও কড়াকড়ি নেই এবং রোববার তা দাবি করলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । পাশাপাশি তাঁর অভিযোগ, পরিস্থিতি নিয়ে “ভুল তথ্য” ছড়াচ্ছে বিরোধীরা। তিনি আরও বলেন, জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা বা সেখানকার বিশেষ মর্যাদা প্রত্যাহার এবং রাজ্যটিকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা সরকারের পদক্ষেপকে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে গ্রহণ করেছে আন্তর্জাতিক মহল। বিরোধীদের বিরুদ্ধে, ভুল তথ্য ছড়ানোর অভিযোগ তুলে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কাশ্মীরের ১৯৬টি থানা এলাকা থেকে নিষেধাজ্ঞা সম্পর্কিত নির্দেশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

অমিত শাহ বলেন, মাত্র ৯টি থানায়, শুধুমাত্র বৃহত জমায়েতের মতো নিষেধাজ্ঞা জারি রয়েছে। রোববার বিকেলে জাতীয় নিরাপত্তা সম্পর্কিত একটি সেমিনারে কেন্দ্রীয় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কোথায় কড়াকড়ি রয়েছে, এটা শুধু আপনাদের মনে। কোনও কড়াকড়ি নেই। কড়াকড়ি নিয়ে শুধু ভুল তথ্য ছড়ানো হচ্ছে”।

অমিত শাহ বলেন, “কাশ্মীরে মানুষ যেখানে খুশি যেতে পারেন। ভারতের যে কোনও জায়গার সাংবাদিক নিয়মিতভাবে কাশ্মীরে যেতে পারেন”।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাষ্ট্রসংঘের সাধারণ সভায় যাওয়া নিয়ে অমিত শাহ বলেন, ৩৭০ ধারা নিয়ে ভারতের পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন আন্তর্জাতিক নেতারা। তাঁকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, “বিশ্বের সমস্ত নেতারা সাতদিন একত্রিত হয়েছিলেন (নিউইয়র্কে)। কোনও নেতা, বিষয়টি তোলেননি (জম্মু ও কাশ্মীর)। এটা প্রধানমন্ত্রীর কূটনৈতিক ক্ষেত্রে বড় জয়”।

জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক বলে মন্তব্য করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “৩৭০ ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত ভারতের একতা ও অখণ্ডতাকে আরও শক্তিশালী করবে”।

অগস্টে জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা প্রত্যাহার এবং রাজ্যটিকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার সিদ্ধান্ত ঘোষণা করে সরকার—তারপরেই একাধিক পদক্ষেপ করা হয়, তারমধ্যে রয়েছে---ব্যাপক পরিমাণে নিরাপত্তাবাহিনী মোতায়েন করা, ফোন পরিষেবা এবং ইন্টারনেট বন্ধ রাখা এবং রাজ্যের রাজনৈতিক নেতাদের বন্দি করে রাখা।

 

  • সর্বশেষ