শিরোনাম
◈ অনিয়ম–জালিয়াতির অভিযোগ ওঠার পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ ◈ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম ◈ গ্যাসের চাহিদা মেটাতে ১৮ কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত ◈ মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাডে ক্রিটিক্যাল ত্রুটি, ৪৬ পিলারে ফাটল ◈ ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল পাস: রুমিন ফারহানার বক্তব্য ঘিরে সংসদে হট্টগোল ◈ একবার তথ্য দিলেই সরকারি সেবায় বারবার জমা দিতে হবে না, ‘ওয়ান্স-অনলি’ নীতি চালুর উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডে নতুন অনিশ্চয়তা, ৩০ সেপ্টেম্বরের আগে ভিসা নম্বর শেষ হওয়ার শঙ্কা ◈ এবার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা ◈ মাঠে সারের হাহাকার, ডিলারশিপে লাখ টাকার বাণিজ্য; কৃষকদের ‘খাদ্যযোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি সংসদে ◈ সংসদে উত্তেজনা: পাল্টাপাল্টি বক্তব্যে তর্ক-বিতর্ক, বিচার বিভাগ নিয়েও উদ্বেগ

প্রকাশিত : ২১ আগস্ট, ২০১৯, ১১:৩৪ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০১৯, ১১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলে বিপিএলে আইকন থাকতে পারবেন না মাশরাফি

আক্তারুজ্জামান : নতুনভাবে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সেই লক্ষ্যে সবকিছুই নতুনভাবে গোছাতে শুরু করেছে বিপিএল গভর্নিংবডিও। নতুন আসরকে সামনে রেখে বদলানো হতে পারে আইকন ক্রিকেটার লিস্ট। যেখান থেকে বাদ পড়তে পারেন বর্তমান ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে যদি তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তবেই।

সপ্তম আসর সামনে রেখে সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স। আগে থেকেই ওই দলে আছেন ‘আইকন’ মাশরাফি। এখন সাকিবও রাইডার্সদের হয়ে খেললে দুজন আইকন একই দলে হয়ে যাচ্ছেন। কিন্তু বিপিএলের নিয়মে এটা সম্ভব না। প্রশ্ন উঠেছে তাহলে মাশরাফি খেলবেন কোথায়?

গতকাল বিসিবিতে বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে বৈঠক শেষে রংপুরের প্রধান নির্বাহী ইশতিয়াক বললেন, ‘যতটুকু জানি মাশরাফি যদি অবসর নেয় তাহলে সে আইকন থাকবে না। আমাদের চিন্তা ছিল, খেলোয়াড় ধরে রাখার নিয়মে মাশরাফি তো এমনিতেই থেকে যায়। মাশরাফি-সাকিব দুজনই রংপুরে খেলবে।’

ইশতিয়াক আরও একটি বিষয় জানান। মাশরাফি নাকি গতবারই আইকন হিসেবে খেলতে চাননি। কেন চাননি, সেটির ব্যাখ্যা দিয়েছেন রংপুরের প্রধান নির্বাহী, ‘মাশরাফি টি-টুয়েন্টি খেলেন না। যৌক্তিকভাবেই মাশরাফিকে আইকন হিসেবে রাখা যায় না। আইকন হবে নতুন কোনো প্রমিজিং খেলোয়াড়। আর মাশরাফিরও ইচ্ছে নেই আইকন থাকার। এ বছরও যেটা শুনেছি ওয়ানডে থেকে যদি সে অবসর নেয় আইকন থাকার কথাও না তার। আমাদের পরিকল্পনায় মাশরাফি রিটেনশন তালিকায় থাকে।’

মাশরাফি যদি উন্মুক্তও থাকে, তবুও তাকে দলে রাখার চেষ্টা করবে, এমনটাই দাবি রংপুর প্রধান নির্বাহীর। তার আগে তো নিশ্চিত হতে হবে, এই বিপিএলে মাশরাফি কী হিসেবে খেলবেন, আইকন না সাধারণ খেলোয়াড় হিসেবে? যদি সাধারণ হিসেবেই খেলেন, তাকেও নিশ্চয়ই উঠতে হবে নিলামে।

  • সর্বশেষ