শিরোনাম
◈ ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা দাবি, শ্রমিকদের প্রস্তাবিত মজুরিতে কার বেতন কত? ◈ শ্রমিকদের জন্য ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী ◈ এক মাসের জন্য বাংলা‌দেশ নারী ফুটবল দ‌লের কোচ এরিক মেয়ের ◈ তেহরানের প্রস্তাব গ্রহণ করুন, অন্যথায় যুদ্ধের পথ বেছে নিন: যুক্তরাষ্ট্রকে ইরান ◈ বিদেশে চিকিৎসা ও পড়াশোনায় ডলার পাঠানো সহজ করল বাংলাদেশ ব্যাংক, বেড়েছে দ্বিগুণ সীমা ◈ গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি ◈ স্বপ্নপূরণ হ‌লো না বাংলা‌দে‌শের, ড্র হলো সিলেট টেস্ট, সিরিজ পে‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় নতুন বিধিমালা, উন্মুক্ত দরপত্রে নিয়োগ পাবে দেশি-বিদেশি অপারেটর ◈ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে হাইকমিশনে ই-মেইল, নিশ্চিত হতে পারেনি ঢাকা ◈ ট্রাম্পের সোশ্যাল পোস্টের মাধ্যমে মোদির প্রশংসা প্রচারে মাসে ৭৫ হাজার ডলারে লবিং ফার্ম নিয়োগ ভারতের!

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০১৯, ০৭:২৫ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০১৯, ০৭:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃষ্টি আর ধীরগতির ইনিংসে নিষ্প্রাণ ড্রয়ের দিকেই এগোচ্ছে লর্ডস টেস্ট

আক্তারুজ্জামান : টস হওয়ার আগে প্রথমদিনের পুরোটাই গিয়েছিলো বৃষ্টির পেটে। দ্বিতীয়দিনে টসের মাধ্যমে খেলা শুরু হলেও বারবার আঘাত হানছিলো বেরসিক বৃষ্টি মশাই। যার ফলে ঠিকঠাকভাবে এগোচ্ছিলো না অ্যাশেজের দ্বিতীয় ম্যাচ লর্ডস টেস্ট। তবুও চারদিনের খেলা শেষ হয়েছে। যেখানে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড তাদের একটি করে ইনিংস শেষ করেছে। আর স্বাগতিকরা নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে। ৬ উইকেট হাতে রেখে ১০৪ রানের লিড পেয়েছে ইংলিশরা।

৮ রানের লিড নিয়ে চতুর্থদিন শেষে ৪ উইকেট হারিয়ে ৯৬ রান তুলেছে ইংল্যান্ড। পিটার সিডল ও প্যাট কামিন্স ২টি করে উইকেট ভাগ করে নিয়েছেন। বেন স্টোকস ১৬ ও জস বাটলার ১০ রানে পঞ্চমদিন ক্রিজে নামবেন।

এজবাস্টন টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করা স্টিভ স্মিথ লর্ডসের প্রথম ইনিংসে ফিরেছেন ৯২ রানে। তার প্রচেষ্টায় প্রথম ইনিংসে ২৫০ রান করে অস্ট্রেলিয়া। যার আগে স্বাগতিক ইংল্যান্ড করেছিলো ২৫৮। অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন শেষ হয় ইংলিশদের পেস তোপে। স্টুয়ার্ট ব্রড ৪টি, ক্রিস ওকস ৩টি, অভিষিক্ত জোফরা আর্চার ২টি উইকেট নেন। বাকি একটি নেন স্পিনার জ্যাক লিচ। স্মিথ ছাড়া অজিদের হয়ে ৩৬ রান করেন উসমান খাজা। টিম পাইন ২৪ ও প্যাট কামিন্স ২০ রান করেন।

প্রথমে ব্যাটিং নেমে জো রুটের দল ২৫৮ রান করেছিলো। ররি বার্নস (৫৩) ও জনি বেয়ারস্টোর (৫২) ফিফটিতে ভর করে আড়াইশো পেরোনো স্কোর পেয়েছিলো ইংলিশরা। এছাড়া জো ডেনলি ৩০ ও ক্রিস ওকস ৩২ রান করেন। অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে প্যাট কামিন্স, জস হ্যাজেলউড ও নাথান লায়ন ৩টি করে এবং পিটার সিডল একটি উইকেট নেন।

  • সর্বশেষ