শিরোনাম
◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ ◈ কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনায় ও জনসেবায় ড্রোনে এগোচ্ছে ভারত, উচ্চ দাম ও জটিলতায় পিছিয়ে বাংলাদেশ! ◈ রাজধানীতে ডিএমপির অভিযানে ৪০১ জন গ্রেপ্তার, অস্ত্র-মাদক উদ্ধার

প্রকাশিত : ১১ আগস্ট, ২০১৯, ০৭:১৫ সকাল
আপডেট : ১১ আগস্ট, ২০১৯, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে, বৃষ্টি বেশি হলে প্রধান জামাত বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে

আরিফা রাখি : রোববার সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

বিজ্ঞপ্তিতে ডিএসসিসি জানায়, ডিএসসিসির উদ্যোগ ও ব্যবস্থাপনায় স্থানীয় সময়সূচি অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত ৭৫টি ওয়ার্ডে (জাতীয় ঈদগাহ মাঠসহ) মোট ৩১২টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ধর্ম মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুসরণে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে।

জাতীয় ঈদগাহ ময়দানে প্রায় এক লাখ মুসল্লির ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতের পাশে পর্দা দিয়ে মহিলাদের ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। সম্পাদনা : মিঠুন

  • সর্বশেষ