শিরোনাম
◈ ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ ◈ গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ ◈ অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, বাংলাদেশের ঋণমান নিয়ে মুডিসের সুখবর ◈ আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম: ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া প্রসঙ্গে আসিফ নজরুল ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন ◈ দুই দিনে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে ২৭ কোটি ঘনফুট ◈ ইউএইতে ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, ২২ সেপ্টেম্বরের মধ্যে সমাধান চান প্রবাসীরা ◈ মক্কায় হামলার সতর্কতা জারি করে প্রত্যাহার করল সৌদি আরব ◈ ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা! ◈ শিক্ষার্থীর ফোন হাতুড়ি দিয়ে ভেঙে শিক্ষক বললেন, ‘নেক্সটে ফোন আনতে চিন্তা কইরো’

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০১৯, ০৫:৪২ সকাল
আপডেট : ০৩ আগস্ট, ২০১৯, ০৫:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একাদশে জায়গা না পেলেও আক্ষেপ নেই ফরহাদ রেজার

নিজস্ব প্রতিবেদক : চলতি বছর ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দুর্দান্ত পারফর্ম করেছেন অলরাউন্ডার ফরহাদ রেজা। তার অসাধারণ পারফরমেন্সের কারণে বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে জায়গা পেয়েছিলেন তিনি। কিন্তু স্কোয়াডে থেকেও ছিলেন সাইড বেঞ্চে। সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কা সিরিজেও দলে ডাক পেয়েছিলেন। এখানেও ছিলেন দর্শক হয়ে। তবে খেলতে না পারলেও কোনো আক্ষেপ নেই তার। বরং ইতিবাচক হিসেবেই দেখছেন।

লাল-সবুজ জার্সিতে সর্বশেষ ২০১১ তে মাঠে নামেন ফরহাদ রেজা। পরের সময়টায় মোটামুটি চলেই গিয়েছিলেন আলোচনার বাইরে। তবে ঢাকা প্রিমিয়ার লিগের গেল আসরে বল হাতে আলো ছড়িয়ে আবারো লাইম লাইটে আসেন এই অলরাউন্ডার। কথা উঠেছিলো তার বিশ্বকাপ স্কোয়াডে থাকা, না থাকা নিয়েও!

তবে জায়গা না পেলেও চেষ্টা করে যাবেন তিনি। রেজা বলেন, ‘প্রত্যেকটা জায়গাই আমার জন্য পরীক্ষা। আমার পক্ষ থেকে ভালো করার চেষ্টা অব্যাহত থাকবে।’ সম্পাদনা : সোমা/মারুফুল

  • সর্বশেষ