শিরোনাম
◈ মদিনায় ইউরেনিয়ামের বিশাল ভাণ্ডার, জোরালো হচ্ছে সৌদির পারমাণবিক পরিকল্পনা ◈ ‘ওয়ান কার্ড’ হতে পারে প্রযুক্তিনির্ভর জনসেবার একক সমাধান ◈ নতুন সরকারের দায়িত্ব নেওয়ার ২১০ দিন পর প্রথম সচিব সভা, থাকছে যেসব বিষয় ◈ প্রেম-রোমান্সের আড়ালে ভয়ংকর ফাঁদ, টার্গেট বিত্তশালীরা ◈ জাতিসংঘের নতুন বিশ্ব মানচিত্রে কেন আপত্তি ভারত-জাপান-ইউক্রেনের ◈ তিন মাসে ব্যাংকে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার ◈ কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ সেপ্টেম্বরের ১৩ দিনেই রেমিট্যান্স এলো সাড়ে ১৭ হাজার কোটি টাকা ◈ ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬ ◈ ‘বিদেশে এক টাকাও খুঁজে পেলে রাজনীতি ছেড়ে দেবো’: আসিফ মাহমুদ

প্রকাশিত : ৩১ জুলাই, ২০১৯, ০৬:০৪ সকাল
আপডেট : ৩১ জুলাই, ২০১৯, ০৬:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিষিদ্ধ পদার্থ সেবন করায় ৪ মাস ক্রিকেট থেকে বহিষ্কার হয়েছেন ভারতীয় ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : ভারতীয় দলের টেস্ট ওপেনার পৃথ্বী শ’কে ৪ মাসের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। টারবুটালিন নামক নিষিদ্ধ পদার্থ সেবন করায় তাকে এই শাস্তি দেয়া হয়েছে বলে জানিয়েছে বিসিসিআই।

সৈয়দ মুস্তাক আলী ট্রফি চলাকালে ক্রিকেটারদের ডোপ টেস্ট করে বিসিসিআই। ডোপ টেস্টে পৃথ্বী শ’র রিপোর্ট পজিটিভ এলে তাকে জেরা করে বোর্ড। সে সময় তরুণ এই ক্রিকেটার জানান, কাশি কমানোর জন্য টারবুটালিন ড্রাগ মিশ্রিত সিরাপ অতিরিক্ত গ্রহণ করেছিলেন তিনি।

ওয়ার্ল্ড এন্টি-ডোপিং এজেন্সির (ডবিøওএডিএ) নিষিদ্ধ পদার্থের তালিকায় টারবুটালিন অন্যতম। বিসিসিআইয়ের মাদকবিরোধী আইনের ২.১ ধারা অনুযায়ী পৃথ্বীকে শাস্তি দেয়া হয় এবং আগামী ১৫ নভেম্বর, ২০১৯ পর্যন্ত তাকে নিষিদ্ধ করা হয়।

বিসিসিআই বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘টারবুটালিন, একটি নির্দিষ্ট পদার্থ। যা প্রতিযোগিতার মধ্যে এবং বাইরে সম্পূর্ণ নিষেধ। এটা ওয়ার্ল্ড এন্টি-ডোপিং এজেন্সির নিষিদ্ধ পদার্থের তালিকার মধ্যে একটি। অসাবধানতাবশত, কাশি কমানোর জন্য অতিরিক্ত সিরাপ নেয় পৃথ্বী।’

গত বছর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় পৃথ্বীর। ভারতের হয়ে দুটি টেস্ট খেলেছেন তরুণ ডানহাতি এই ব্যাটসম্যান। অভিষেক টেস্টেই সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ডবুকে নাম লেখান তিনি।
সম্পাদনা : রেজাউল আহসান

  • সর্বশেষ