শিরোনাম
◈ দূরপাল্লা ও নগর পরিবহনে কিলোমিটারে ১৭ পয়সা বাড়ছে বাসভাড়া ◈ অস্ট্রেলীয় নারীর মৃত্যুর তদন্ত প্রভাবিত করতে ৯০ হাজার ডলার ঘুষের অভিযোগ, গ্রেপ্তার বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তি (ভিডিও) ◈ ‘ব্যাঙের ছাতার মতো ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হয়েছে’: স্বাস্থ্যমন্ত্রী ◈ জাতিসংঘ অধিবেশনে যে বার্তা দেবেন প্রধানমন্ত্রী, জানালেন মাহদী আমিন ◈ মানুষ বনাম রোবটের প্রথম মুখোমুখি লড়াই, শেষ পর্যন্ত জিতল কে দেখুন ভিডিও ◈ স্বল্প ট্রিপ, সীমিত রুট ও প্রচারের ঘাটতিতে যাত্রী পাচ্ছে না পিংক বাস, প্রতিদিন ৫০–৬০ হাজার টাকা লোকসান বিআরটিসির ◈ মধ্যপ্রাচ্যের জ্বালানি সংকট মোকাবিলায় লড়ছেন বাংলাদেশের এক তৈরি পোশাক কারখানা! ◈ জাতিসংঘে ড. খলিলুর রহমানের আহ্বান: বৈশ্বিক সংকট সমাধানে মানুষ, যুবসমাজ ও প্রযুক্তিকে কাজে লাগাতে হবে ◈ জাতিসংঘ অধিবেশনে তারেক রহমানের ব্যস্ত সফর, ট্রাম্পের সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী ◈ দুর্গাপূজায় সরকারি ছুটি ২ দিন, কারা পাবেন আর কারা পাবেন না

প্রকাশিত : ১৫ জুলাই, ২০১৯, ০২:২১ রাত
আপডেট : ১৫ জুলাই, ২০১৯, ০২:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এরশাদের মৃত্যুতে রাজনৈতিক শুন্যতা তৈরি হয়েছে তা পূরণীয় নয়, বললেন রুহুল আমি হাওলাদার

ইউসুফ আলী বাচ্চু :জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য রুহুল আমিন হাওলাদার বলেছেন, জাতীয় পর্টিহুর চেয়াম্সেযান ইন মুহম্মদ এরশাদ অত্যন্ত ভালো মানুষ ছিলেন। মানুষের জন্য নিজেকে নিবেদিত করেছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশ যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে,তা পূরণ হওয়ার নয়।’

রবিবার (১৪ জুলাই) মৃত্যুর খবর পেয়ে সিএমএইচে আসেন তিনি। এসময় এসব কথা বলেন রুহুল আমিন।

তিনি বলেন, ‘জাতীয় পার্টির সব নেতাকর্মীদের অনুরোধ জানাবো ঐক্যবদ্ধ থাকেন এবং ধৈর্য ধরেন। এরশাদের আর্দশ ও পতাকা নিয়ে এই দেশের মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রাখবো। তার জন্য আপনাদের সবার দোয়া কামনা করছি।’

এরশাদ মাইডোলিসপ্লাস্টিক সিনড্রোমে আক্রান্ত ছিলেন, রক্তে হিমোগ্লোবিনের স্বল্পতায়ও ভুগছিলেন। সেই সঙ্গে তার ফুসফুসে দেখা দিয়েছিল সংক্রমণ, কিডনিও কাজ করছিল না। ৪ জুলাই থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

শনিবার ভাইয়ের শারীরিক অবস্থার কথা জানাতে গিয়ে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের বলেছিলেন, ‘এরশাদের কোনো অঙ্গ আর স্বাভাবিকভাবে কাজ করছে না। প্রতিদিন ডাকলে চোখ মেলে তাকানোর চেষ্টা করেন। কিন্তু আজ তা করেননি।’

মৃত্যুর আগ পর্যন্ত তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান ছিলেন। তিনিই ছিলেন এই দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। একাদশ সংসদ নির্বাচনে রংপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সর্বশেষ মৃত্যুর আগ পর্যন্ত সংসদে বিরোধী দলের নেতা ছিলেন প্রাক্তন এ রাষ্ট্রপতি।
তিনি স্ত্রী রওশন এরশাদ, দুই ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ ও এরিক এরশাদসহ অনেক আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

  • সর্বশেষ