শিরোনাম
◈ হিমালয়ের বরফ দ্রুত গলছে, ঝুঁকিতে ভারতের অর্থনীতি! ◈ ওমানে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা ◈ হাসিনার ইস্যু ও প্রধানমন্ত্রীর সফর স্থগিত, তবু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চায় ভারত : এনডিটিভির প্রতিবেদন ◈ গ্রিসে ৭৭ জন অভিবাসী নিয়ে নৌকা ডুবি ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় বড় পরিকল্পনা: ১৫০ কূপ খনন, বাড়ছে এলএনজি সক্ষমতা ◈ মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ◈ দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন জার্মা‌নির আ‌লেকজান্ডার জভেরেভ ◈ ইংল‌্যা‌ন্ডে ভরাডুবির পর জোড়া শাস্তিও পেলো পাকিস্তান ক্রিকেট দল ◈ ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত ◈ আর্থিক খাতের স্থিতিশীলতায় ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

প্রকাশিত : ০৭ জুলাই, ২০১৯, ১১:৪১ দুপুর
আপডেট : ০৭ জুলাই, ২০১৯, ১১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরতালের সমর্থনে রাবিতে প্রগতিশীল ছাত্র জোটের মিছিল

সানজানা শ্রুতি, রাবি প্রতিনিধি : গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বাম জোটের ডাকা হরতালের সমর্থনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মিছিল করেছে প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীরা। রবিবার সকাল সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দফতরের সামনে থেকে মিছিলটি বের হয়ে প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে অবস্থান নেয়।

এসময় হরতালের সমর্থনে শ্লোগান দিতে থাকে নেতাকর্মীরা। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় পৌনে একঘণ্টা পর পুলিশের অনুরোধে মহাসড়ক ছেড়ে চলে আসেন প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা।

এদিকে ছাত্রজোটের নেতাকর্মীদের বাঁধার মুখে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দফতরের বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, পূর্বঘোষণা অনুযায়ী সকাল আটটার দিকে পরিবহন দফতরে অবস্থান নেয় জোটের নেতাকর্মীরা। তারা হরতালের সমর্থনে বাস চলাচল বন্ধ রাখার দাবি জানান। দাবি না মানা হলে বাসের সামনে অবস্থানের ঘোষণা দেন। বাস চালকরা বিষয়টি দফতরের সুপারভাইজারের মাধ্যমে প্রশাসক আলী হায়দারকে জানান। প্রশাসক জোটের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে অর্ধদিবস বাস চলাচল বন্ধ রাখা ঘোষণা দেন। এখন পর্যন্ত বিশ্ববিদ্যায়ের পরিবহণ দফতর থেকে কোনো রুটের গাড়ি ছেড়ে যায় নি। এদিকে হরতালের মধ্যে ক্লাস-পরীক্ষা চলায় ভোগান্তিতে পড়েছে সাধারণ শিক্ষার্থীরা।

জানতে চাইলে পরিবহণ দফতরে প্রশাসক এফ এম আলী হায়দার বলেন,‘সকাল ৮ টার দিকে প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীরা গাড়ি ছাড়তে বাধা দেয়। তখন আমি প্রক্টর স্যারকে বিষয়টি জানাই এবং উনার নির্দেশ অনুযায়ী দুপুর পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ রাখি।’ সম্পাদনা: সুতীর্থ বড়াল

  • সর্বশেষ