শিরোনাম
◈ সৌদিকে ঘিরে ইরানি মিত্রদের সমন্বিত হামলার শঙ্কা, লক্ষ্যবস্তু জ্বালানি স্থাপনা ও বন্দর ◈ ‘আপনি কি গুপ্ত আওয়ামী লীগ’, জবাবে যা বললেন রুমিন ফারহানা ◈ রোম বিমানবন্দরে আটকা ঢাকাগামী বিমান, দুর্ভোগে আড়াই শতাধিক যাত্রী ◈ ১৯৭১ সালের যুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয় : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ◈ মিয়ানমারের সঙ্গে সীমিত বাণিজ্য শুরু, প্রাণ ফিরছে টেকনাফ স্থলবন্দরে ◈ অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের ◈ আরও পাঁচ প্রবাসী ফুটবলার সাফ চ‌্যা‌ম্পিয়নশীপ খেল‌তে আসছে  ◈ ফিফা সভাপ‌তি ক্ষমা চাইলেও উয়েফা এখ‌নো বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে অনড় ◈ আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধ করার প্রশ্নে চ্যালেঞ্জ কোথায় ◈ রোববার চট্টগ্রাম যাবেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি

প্রকাশিত : ২৩ জুন, ২০১৯, ০৪:১৪ সকাল
আপডেট : ২৩ জুন, ২০১৯, ০৪:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৬ আগস্ট থেকে ওমরা ভিসার আবেদন গ্রহণ করবে সৌদি

আমিন মুনশি : একমাস বন্ধ রাখার পর আগামী ১৬ আগস্ট থেকে ফের শুরু হচ্ছে ওমরা পালনে ভিসার আবেদন গ্রহণ। হাজিদের পাঁচ দিনের জন্য একমাস মেয়াদি ভিসা দেয়া হবে। শনিবার সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আগামী ১৬ আগস্ট থেকে চলতি মৌসুমে ওমরা পালনের জন্য ভিসার আবেদন গ্রহণ করবে সৌদি মন্ত্রণালয়।

জানা যায়, চলতি মৌসুমে এ পর্যন্ত ৭৬ লাখ ৬৫ হাজার ৭৩৬ জনকে ওমরা ভিসা দেয়া হয়েছে। সৌদি গেজেটের বরাতে মক্কা ডেইলিতে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ১৭ জুন থেকে ভিসার আবেদন নেয়া বন্ধ রেখেছে দেশটির সরকার। সৌদির হজ ও ওমরা মন্ত্রণালয়ের তথ্য মতে, সবচেয়ে বেশি সংখ্যক ওমরা পালনকারী আসেন পাকিস্তান থেকে। এরপর আছে ইন্দোনেশিয়া, ভারত, মিশর, আলজেরিয়া, ইয়েমেন, তুরস্ক, মালয়েশিয়া, ইরাক ও জর্ডানের নাম।

সৌদি সরকার ভিশন ২০৩০ সামনে রেখে ওমরা পালনে ইচ্ছুকদের ব্যাপক হারে ভিসা দেয়া শুরু করেছে। ২০২২ সালের মধ্যে ওমরা পালনকারীর সংখ্যা দেড় কোটি ও ২০৩০ সালের মধ্যে তা তিন কোটিতে উন্নীত করার লক্ষ্য রয়েছে তাদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়