শিরোনাম
◈ চট্টগ্রাম বিভাগে বন্যার তাণ্ডব: ৩৯ প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৯ লাখের বেশি মানুষ ◈ সরকারি নিয়োগে দীর্ঘ অপেক্ষা, শূন্য পদের সংখ্যা ৫ লাখ ছাড়াল ◈ ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা ◈ সাবধান! চায়ে মেশানো হচ্ছিল কৃত্রিম রং কাঠের গুঁড়া, এমনকি চামড়ার বর্জ্য ও বিষাক্ত রাসায়নিক, জানুন চেনার ৪ উপায় ◈ ঢাকার বাইরের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ◈ ডি‌সেম্ব‌রে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য নিয়ে যা বলছে বিএনপি, জামায়াত ও এনসিপি ◈ সক্রিয় ফল্ট লাইনে চীনের মেগা বাঁধ, ভারত-বাংলাদেশের জন্য ‘টাইম বোমা’ বলছেন বিশেষজ্ঞরা: ভারতীয় মিডিয়ায় প্রতিবেদন ◈ ঢাকা মেডিক্যাল কলেজে ৮০ বছরপূর্তি অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশসহ সাত দেশের নাগরিকদের জন্য সৌদির নতুন ভিসা সুবিধা, এক বুকিংয়েই মিলবে সব সেবা ◈ ১২ বছর আগের আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচটি কী বার্তা দেয়?

প্রকাশিত : ০৮ মে, ২০১৯, ০৬:৪৯ সকাল
আপডেট : ০৮ মে, ২০১৯, ০৬:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৩ বছর পর আবারও চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালের পথে আয়াক্স

আক্তারুজ্জামান : চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা চারবার ঘরে তুলেছে নেদারল্যান্ডের ক্লাব আয়াক্স। যার শেষবার ছিল ১৯৯৬ মৌসুমে। সময়টা ২৩ বছর আগে। এতোটা সময় পর আবারও ফাইনালের পথে ডাচ শীর্ষ ক্লাবটি। চলতি মৌসুমের সেমিফাইনালে টটেনহ্যামের বিরুদ্ধে প্রথম লেগ জিতে ইতিমধ্যে ফাইনালে এক পা দিয়ে রেখেছে ডি জং-ম্যাথিউসরা। আজ রাত একটায় দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দু’দল।

সব দল যেখানে ঘরের মাঠে শক্তিশালী সেখানে ডাচ ক্লাব আয়াক্স যেন একটু উল্টো। সব সময় প্রতিপক্ষের মাঠে জয় পেতেই যেন অভ্যস্ত দলটি। অন্তত ইউরোপভিত্তিক টুর্নামেন্টগুলোতে। যেখানে সব দলই চায় আগে অ্যাওয়ে ম্যাচ খেলতে। যাতে পরে হোম ম্যাচের সুবিধা নেয়া যায়। মঙ্গলবার রাতে যেমন তরতাজা প্রমাণ লিভারপুল-বার্সেলোনা ম্যাচ। কিন্তু এই মৌসুমে পুরো ইউরোপকে চমকে দেয়া আয়াক্স এই ব্যাপারে উল্টো।

ডাচ লিগে হোম ম্যাচে তারা শেষ হেরেছে ২০১৭ নভেম্বরে। কিন্তু ইউরোপে হোম ম্যাচের ফর্ম ভালো নয়। সেমিফাইনালের দ্বিতীয় লেগে হ্যারি কেন-হীন টটেনহ্যাম হটস্পার প্রেরণা খুঁজছে ডাচ তরুণদের এই দুর্বলতার মধ্যেই।

শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদ এবং শেষ আটে জুভেন্টাসকে অ্যাওয়ে ম্যাচে হারিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছে আয়াক্স। সেমিফাইনালের প্রথম লেগে টটেনহ্যামকেও হারিয়েছে। কিন্তু স্কোর মাত্র ১-০। তাই মাউরিসিও পচেত্তিনোর দলে ফিরে আসার যথেষ্ট সম্ভাবনা থাকছে।

আয়াক্সেসের লেফটব্যাক আর্জেন্টিনা নিকোলাস তাগলিয়াফিকো তাই সতর্ক করে দিচ্ছেন ফ্রেঙ্কি ডি জং-মাথিস ডি লিটদের। তার কথায়, ‘টটেনহ্যাম কিন্তু রিয়াল মাদ্রিদ বা জুভেন্টাসের থেকে ভালো দল। গত সপ্তাহে টটেনহ্যামের বিরুদ্ধে ম্যাচেই আমারা সবচেয়ে বেশি চাপে পড়েছিলাম।’

আজ রাতে আমস্টারডামে সন হিউং মিনকে পাচ্ছে টটেনহ্যাম। কেন বা সের্জে অরিয়েরকে অবশ্য পাচ্ছেন না পচেত্তিনো। শনিবারের ম্যাচে চোট পেয়েছেন জেন ভেরটোঙ্গেন। এরিক লামেলা ও ভেরটোঙ্গেন অনিশ্চিত বুধবারের ম্যাচে। তবু আয়াক্স কোচ এরিক টেন হাগ সতর্ক, ‘প্রিমিয়ার লিগের কোনো দলের সঙ্গে খেলা মানেই কঠিন। আমাদের নিজেদের ছাপিয়ে যেতে হবে। এটাই আগামী কালের চ্যালেঞ্জ।’

২৩ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে যাওয়ার হাতছানি আয়াক্সের সামনে। টটেনহ্যাম শেষবার ইউরোপিয়ান ফাইনাল খেলেছে ৩৫ বছর আগে, উয়েফা কাপে। তাই ইতিহাসে নাম তোলার জন্য লড়বে দু’দলই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়