শিরোনাম
◈ ২৭ মাসে আওয়ামী লীগকর্মীদের হামলায় নিহত ৫৩ ◈ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়া ◈ প্রতিবেশী দেশগুলোতে এলপিজিতে ভর্তুকি, বাংলাদেশে ভোগান্তি কেন? ◈ ডিসেম্বরে শীতকালীন অবকাশে লম্বা ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা ◈ চট্টগ্রামে ঢাকাগামী ট্রেনের বগিতে আগুন, যাত্রী না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গেল ◈ গ্যাস সংকট মোকাবিলায় ৭ কূপ খনন করছে সরকার, মার্চের মধ্যে দৈনিক সরবরাহ বাড়তে পারে ৯১ মিলিয়ন ঘনফুট ◈ পাইপলাইন মেরামতে দক্ষিণ কেরানীগঞ্জ-জিনজিরাসহ ৭ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা ◈ তূর্যের মৃত্যুতে শোক রাশেদ খাঁনের, শারমিনের প্যারোলে মুক্তিতে সরকারের বাধা ছিল না ◈ পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের চার বাড়িতে হামলা-আগুন ◈ সোমালিয়া উপকূলে মাঝ সমুদ্রে বাণিজ্যিক জাহাজে জলদস্যুদের সশস্ত্র হামলা, নিরাপদ কক্ষে নাবিকরা

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০১৯, ০৩:৩১ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০১৯, ০৩:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবদুস সাদেককে হারিয়ে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক হলেন মমিনুল হক সাঈদ

নিজস্ব প্রতিবেদক : দিনভর ভোটের টানটান উত্তেজনার পর রাত ৮টা পর্যন্ত ভোট গণনা চলেছে। ১৩ বছর পর বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) নির্বাচনে সাজেক-সাদেক পরিষদ সংখ্যাগরিষ্ঠতা পেলেও সাধারণ সম্পাদক হয়েছেন মমিনুল হক সাঈদ।

সোমবার (২৯ এপ্রিল) সুলতানা কামাল স্পোর্টস কমপ্লেক্সে সারাদিন ভোট গণনা শেষে এই ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।

সকাল দশটা থেকে চলে ব্যালটে সিল মারা। দুপুর ৩ টা পর্যন্ত চলে ভোট যুদ্ধ। তারপর থেকে ভোট গণনা চলে রাত ৮টা পর্যন্ত। রশিদ-সাঈদ পরিষদ থেকে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন হাজী মো. হুমায়ূন ৪৪ ভোট পেয়ে জয়যুক্ত হয়েছেন। দুটি যুগ্ম সাধারণ সম্পাদক পদে রশিদ-সাঈদ পরিষদ থেকে যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন কামরুল ইসলাম কিসমত ও সাজেক-সাদেক প্যানেল থেকে জয়যুক্ত হয়েছেন মোহাম্মদ ইউসুফ।

সহসভাপতি ৫টি পদের জন্য লড়েছেন ১১ জন। এখানে সাজেক-সাদেক পরিষদের সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে সাজেক-সাদেক পরিষদ। ৪টি পদ এসেছে এই পরিষদ থেকে। রশিদ-সাঈদ পরিষদ পেয়েছে একটি পদ।

রশিদ-সাঈদ পরিষদ: আব্দুর রশিদ শিকদার। সাজেদ-সাদেক পরিষদ: সাজেদ এ এ আদেল, ড. মাহফুজুর রহমান, জাকি আহম্মেদ ও মোহাম্মদ ইউসুফ আলী।

সাধারণ সম্পাদক রশিদ-সাঈদ পরিষদ: একেএম মমিনুল হক সাঈদ।

১৯ সদস্য পদের জন্য লড়েছেন ৩৬ জন। সেখানে সাজেক-সাদেক পরিষদ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। সর্বোচ্চ ১২টি সদস্য পদ গিয়েছে এই পরিষদে। বাকি ৭টি পদ এসেছে রশিদ-সাঈদ পরিষদ থেকে।

সাজেদ-সাদেক পরিষদ: জহিরুল ইসলাম মিতুল, মামুনুর রশিদ, মাহবুব মোরশেদুল আলম লেবু, মোসাদ্দেক হোসেন চৌধূরী পাপ্পু, মোহাম্মদ আলমগীর আলম, মোহাম্মদ ফয়সাল আহসান উল্লাহ, জাফরুল আহসান, মো. জাহিদ হোসেন, তারেক এ আদেল, তৌফিকুর রহমান রতন, হারুন-অর-রশিদ রিংকু, টুপুল কুমার নাগ।

রশিদ-সাঈদ পরিষদ: খাজা তাহের লতিফ মুন্না, জামিল আব্দুল নাসের, তারিকউজ্জামান, বদরুল ইসলাম দিপু, রফিকুল ইসলাম কামাল, শহিদ উল্লাহ (টিটু), সাফায়েত হোসেন।

  • সর্বশেষ