শিরোনাম
◈ দুই দফা বাতিলের পর ফের আলোচনায় শেভরন! ◈ সুখবর সঞ্চয়পত্রের গ্রাহকদের জন্য, নতুন পদ্ধতি আজ থেকে চালু হচ্ছে ◈ নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের ১১ সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন ◈ একসময়ের ‘বাংলার ভেনিস’ বরিশাল এখন দারিদ্র্যে শীর্ষে ◈ বাংলাদেশে টেস্ট সিরিজ খেলতে আসবে ইংল্যান্ড ◈ সৌদি আরবে মৃত্যুদণ্ডের পর মৃতদেহও ফেরত পাচ্ছে না প্রবাসীদের পরিবার ◈ কোচ আন‌চেল‌ত্তি নেইমারের বিকল্প ব্রাজিলে দেখেন না  ◈ নির্বাচনে আওয়ামী লীগ কি অংশ নিতে পারবে? দলীয় প্রতীক, প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও স্থানীয় নির্বাচন নিয়ে যা জানা গেল ◈ হ‌কি‌তে বহুদেশীয় মঞ্চে ভারত-পাকিস্তান মু‌খোমু‌খি ◈ তিস্তা প্রকল্পে যুক্ত হতে চায় যুক্তরাষ্ট্র, চীনের সঙ্গে নতুন সমীকরণ

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৯, ১০:৫০ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৯, ১০:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও বেগম জিয়ার মুক্তির দাবিতে সংসদে থাকবো: এমপি জাহিদুর

জান্নাতুল ফেরদৌসী: গণতন্ত্রের স্বার্থে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সংসদে থাকবেন বলে জানিয়েছেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। বৃহস্পতিবার দুপুরে এমপি হিসেবে শপথ নেয়ার পর গণমাধ্যমে তিনি একথা জানান। যমুনা টিভি

এর আগে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শপথবাক্য পড়ান জাহিদুর রহমানকে। সকালে সাড়ে ১১টার দিকে জাহিদুরের শপথগ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হয়। দুপুর ১২টার দিকে শেষ হয় সে আনুষ্ঠানিকতা।

স্পিকারের কার্যালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার সকালেই জাহিদুর রহমান স্পিকারের কার্যালয়ে উপস্থিত হন। দুপুর ১২টার দিকে তিনি শপথ নেন স্পিকারের কাছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনে (পীরগঞ্জ-রানীশংকৈল) তিন সাবেক সাংসদকে হারিয়ে বিএনপির প্রার্থী জাহিদুর রহমান নির্বাচিত হন। রংপুর বিভাগের মধ্যে জাহিদুর রহমানই একমাত্র বিএনপির প্রার্থী, যিনি জয়ী হতে পেরেছেন। ১৯৯১ সাল থেকে জাহিদুর রহমান নির্বাচন করছেন। দীর্ঘ ২৭ বছর পর মানুষের সহানুভূতির কারণে তিনি জয়ী হয়েছেন।

  • সর্বশেষ