শিরোনাম
◈ আজও উত্তপ্ত মিরপুর, পুলিশ-শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ বাজারে কমছে সবজি, ডিম ও মুরগির দাম ◈ তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানের কঠিন শর্ত মেনে নিল বাংলাদেশ ◈ মাটির নিচেই গোটা গ্রাম, ২০০ বছরের পুরোনো বাড়িতে আজও বসবাস করছেন হাজারো মানুষ! ◈ ৩৫৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে কি না, জানতে চাইল পুলিশ সদর দপ্তর ◈ দাঙ্গা নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে তুরস্কের বিশেষজ্ঞ দল ◈ রাজনৈতিক দলগুলোর এত টাকা আসে কোথা থেকে, দল চালাতে কত টাকা লাগে: টিআইবির গবেষণা ◈ কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় আবুধাবিতে ফেরত যাচ্ছিল ৪ কোটি ৯১ লাখ টাকার স্বর্ণের ডিম, আটক ৬টি ◈ ওয়ারীতে বাসায় কুশ চাষ ও মাদক সরবরাহ, যুক্তরাষ্ট্রফেরত ২২ বছর বয়সী তৌসিফ গ্রেপ্তার

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০১৯, ১১:১৪ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০১৯, ১১:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একাদশ নির্বাচন নিয়ে সমস্যায় হায়দরাবাদ

স্পোর্টস ডেস্ক : আইপিএলে নিজেদের শেষ ম্যাচে ব্যাটিং ব্যর্থতার কারনে ১৩৬ রানের ছোট লক্ষ্য ছুঁতে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে পরাজিত হতে হয় সানরাইজার্স হায়দরাবাদকে।

প্রথম কয়েকটি ম্যাচে ভালো খেললেও শেষ ম্যাচে ব্যাটে রান আসেনি টপ ও মিডল অর্ডারের ব্যাটসম্যানদের থেকে। এদিকে রশিদ খান ও নবির ভালো পারফর্মেন্সের কারণে দলে সুযোগ পাচ্ছেনা উইলিয়ামসন ও সাকিবের মতো প্লেয়ার। আর তাই দলের প্লেয়ার নির্বাচন নিয়ে সমস্যায় ভূগছে দলটির নির্বাচকরা।

এ নিয়ে অধিনায়ক ভূবনেশ্বর বলেন, ‘এমন পরিস্থিতিতে তাদেরকে প্রথম পড়তে হয়েছে। তাই কিছুটা অপ্রস্তুত ছিল ব্যাটসম্যানরা। সেখানে তারা জুটি গড়তে পারেনি। তবে সামনের ম্যাচগুলোতে তারা ভালো করবে, আমার বিশ্বাস।’

এছাড়া ধীরঘতির ব্যাটিং নিয়ে তাঁর ভাষ্য, ‘ক্রিকেট হারা-জেতার খেলা। এমনটা হওয়া স্বাভাবিক। যদিও উইকেট থেকেও আমরা লক্ষ্যে পৌঁছাতে পারিনি। এই দিকে পরবর্তীতে নজর থাকবে সকলেরই।’

নিজেদের শেষ ম্যাচে পরাজিত হয়েছে দুই দলই, তাই তাদের লক্ষ্য এই ম্যাচ জিতে টেবিলে নিজেদের জায়গাটা আরও শক্ত করতে। কারণ জিতলেই টেবিলে সেরা চারে থাকার সুযোগ রয়েছে দুই দলের সামনেই।

  • সর্বশেষ