শিরোনাম
◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০১৯, ১২:৩২ দুপুর
আপডেট : ০৪ এপ্রিল, ২০১৯, ১২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌলভীবাজার শ্রীহট্ট ইকোনমিক জোনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্বপন দেব, মৌলভীবাজার : মৌলভীবাজারে ৩৫২ একর জমির উপর স্থাপিত শ্রীহট্ট ইকোনমিক জোনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৩ এপ্রিল) সকালে জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলামের সঞ্চালনায় মৌলভীবাজার প্রান্ত থেকে প্রধান মন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে যোগ দেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের এমপি নেছার আহমদ, জোহরা আলাউদ্দিন এমপি, পুলিশ সুপার মো. শাহজালাল, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, সদ্য নিবার্চিত সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন সহ ব্যবসায়ী ও অন্যান্যরা।

সারা দেশে এই মুহুর্তে শিল্প স্থাপন উপযোগি ১১টি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে মৌলভীবাজারে স্থাপিত শ্রীহট্ট ইকোনমিক জোন একটি। ইতিমধ্যে এখানে সিরামিক, গ্লাস উইন্ডো, গার্মেন্টস, টেক্সটাইল ইত্যাদি ৬টি শিল্প প্রতিষ্ঠান বিনিয়োগ করেছে। শ্রীহট্ট ইকোনমিক জোনে ১ দশমিক ৪ বিলিয়ন ডলারের বিনিয়োগে প্রত্যক্ষ কর্মসংস্থান হবে ৫০ হাজার এবং পরোক্ষ বিনিয়োগ হবে দেড় লক্ষ কোটি টাকা এমনটাই জানিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ।

  • সর্বশেষ