শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ১০ মার্চ, ২০১৯, ০৬:৫৯ সকাল
আপডেট : ১০ মার্চ, ২০১৯, ০৬:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনায় রাষ্ট্রায়ত্ব পাটকলের শ্রমিকদের লাল পতাকা বিক্ষোভ মিছিল

শরীফা খাতুন শিউলী, খুলনা প্রতিনিধি: খুলনা-যশোর অঞ্চলের ৯ রাষ্ট্রায়ত্ব পাটকলের শ্রমিকরা ৯ দফা দাবিতে লাল পতাকা বিক্ষোভ মিছিল করেছেন।

রোববার সকাল ১০টায় মিলের প্রায় ৫০হাজার শ্রমিক স্ব স্ব মিল গেটে সমবেত হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে খালিশপুর-নতুন রাস্তায় প্রদক্ষিন করেন।

বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে অবিলম্বে ৯ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছেন খুলনা-যশোর অঞ্চলের ৯ রাষ্ট্রায়ত্ব পাটকলের শ্রমিকরা।

পাটকল শ্রমিকলীগের কেন্দ্রীয় সভাপতি সরদার মোতাহার উদ্দীন, শ্রমিকলীগ নেতা মুরাদ হোসেন, হেমায়েত উদ্দীন আজাদী ও খলিলুর রহমান সহ সিবিএ- নন সিবিএ নেতারা এ সমাবেশে বক্তব্য রাখেন ।

এর আগে পাটখাতে প্রয়োজনীয় অর্থবরাদ্দ, বকেয়া মজুরী-বেতন পরিশোধ, মজুরী কমিশন কার্যকর ও প্রতি সপ্তার মজুরী প্রতি সপ্তাহে প্রদান সহ ৯দফা দাবীতে ৭ দিনের কর্মসূচীর ডাক দেয় বাংলাদেশ পাটকল শ্রমিকলীগ। এ কর্মসূচীর ৪র্থ দিনে খুলনার প্লাটিনাম, ক্রিসেন্ট, খালিশপুর, দৌলতপুর, দিঘলিয়ার ষ্টার, আটরা ও নওয়াপাড়া শিল্প এলাকার আলীম, ষ্টার্ণ, জেজেআই, কার্পেটিং মিলের শ্রমিকরা আজ সকালে স্ব স্ব মিল গেটে সমবেত হয়। পরে তারা লাল পতাকা হাতে মিছিল করেন।

  • সর্বশেষ