শিরোনাম
◈ সৌদির পুঁজি-প্রযুক্তি, বাংলাদেশের জনশক্তি: নতুন অংশীদারত্বের প্রত্যাশা ◈ মামদানির বাসভবনে ট্রাম্প, রুদ্ধদ্বার বৈঠক ◈ সরকারি চাকরিজীবীদের জন্য পে-স্কেলের পর আরও এক সুখবর ◈ মোবাইল টাওয়ারে চুরি বেড়েছে, ২০ মাসে ১৬ হাজার মিটার কেব্‌ল ও ২ হাজার ব্যাটারি লুট ◈ বঙ্গোপসাগরে শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ আশঙ্কায় ওড়িশা-অন্ধ্রে সতর্কতা ◈ পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হলে প্রথমবার দণ্ড ফি নেই, দ্বিতীয়বার থেকে ১০ হাজার টাকা ◈ দুই বছরেও চালু হয়নি মহেশখালীর ৮ হাজার ২৯৮ কোটি টাকার তেল পাইপলাইন ◈ বিশ্বনেতাদের সঙ্গে জাতিসংঘের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ২৪ সেপ্টেম্বর শেষ হচ্ছে হজ ২০২৭ নিবন্ধন, এখনো নিবন্ধন করেননি ৩৪ হাজারের বেশি ◈ জিয়াউল আহসানের বিষয়ে তথ্য ফাঁসের আশঙ্কায় তারেক সাঈদের ওপর কারাগারে হামলা: পরিবারের দাবি

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:২৩ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টিআইবিকে জবাবদিহিতার আওতায় আনতে হবে বললেন, সুভাষ সিংহ রায়

নাঈম কামাল : গণতান্ত্রিক রাজনীতিতে বেশ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাজনৈতিক দল তার কর্মীদের চাঙ্গা রাখা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি নেতা কর্মীদের চাঙ্গা করতে মামলা করছে বলে যে মন্তব্য করেছেন তা প্রনিধান যোগ্য উল্লেখ্য করে তিনি বলেন এর মাধ্যমে কর্মীরা বোঝে আমার দল বসে নেই। আমরা বঞ্চিত হয়েছি কিন্তু আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এ ব্যপারে বসে নেই। তারা দায়িত্ব পালনের চেষ্টা করছে। এটা কর্মীদেরকে চাঙ্গা করতে সহায়তা করে।

বৃহস্পতিবার ডিবিসি নিউজে ‘সংবাদ সম্প্রসারণ’ অনুষ্ঠানে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে তিনি আরো বলেন, নির্বাচন নিয়ে টিআইবি যে পর্যবেক্ষণ জমা দিয়েছে তা একটা উপলব্দি। উপলব্দি মানে কোন প্রমাণ না।

তিনি বলেন, এ ব্যাপারে টিআইবি আদালতে কোন প্রমাণ দিতে পারেনি। বাংলাদেশ নির্বাচন কমিশনের আইনে যা আছে তা এখনো কিন্তু ভারতের চেয়ে অনেক শক্ত, কাজের সক্ষমতাও অনেক বেশি। কিন্তু আমরা অনেক কারণে তা প্রমাণ করতে পারিনা। নির্বাচন কমিশনের সক্ষমতা পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়েছে। কিন্তু ভুল তথ্য উপস্থাপনকারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না। ভুল তথ্য উপস্থাপনকারী সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

  • সর্বশেষ