শিরোনাম
◈ জাতিসংঘে ড. খলিলুর রহমানের আহ্বান: বৈশ্বিক সংকট সমাধানে মানুষ, যুবসমাজ ও প্রযুক্তিকে কাজে লাগাতে হবে ◈ জাতিসংঘ অধিবেশনে তারেক রহমানের ব্যস্ত সফর, ট্রাম্পের সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী ◈ দুর্গাপূজায় সরকারি ছুটি ২ দিন, কারা পাবেন আর কারা পাবেন না ◈ এশিয়ান গেমস নারী ক্রিকে‌টে পদকহীন বাংলাদেশ, ব্রোঞ্জ জিতল পাকিস্তান ◈ নেশনস লিগ শুরুর আগেই বড় ধাক্কা ইংল্যান্ডের, চোটে ছিটকে পাঁচ তারকা ◈ ক্রিকেটের পর রাজনীতির মাঠে শামি? জয়ন্ত চৌধুরীর সঙ্গে সাক্ষাতে জোর জল্পনা ◈ ‌রিজওয়ান দু'দুবার আবেদন করেও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের সাক্ষাৎ পাননি ◈ ৭৫ লাখের জায়গায় ৩ কোটি ৬৬ লাখ, জনসংখ্যার চাপে বিপর্যস্ত রাজধানী ◈ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর নিয়ে যা জানাগেল ◈ ভূমি জটিলতা নিরসনে যাচাই-বাছাই, গড়ে উঠছে ল্যান্ড ব্যাংক

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:২৫ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাণিজ্য মেলায় রপ্তানি আদেশ এসেছে প্রায় ২০০ কোটি টাকা: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক: বাণিজ্য মেলায় রপ্তানি আদেশ এসেছে প্রায় ২০০ কোটি টাকা। শনিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

এসময় তিনি বলেন, এবারের মাসব্যাপী মেলায় দর্শক এসেছে ৫০ লাখ। দেশি পণ্যের চাহিদা বাড়াকে ইতিবাচক হিসাবে দেখেছেন বাণিজ্যমন্ত্রী। মন্ত্রী বলেন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে চাহিদা বেড়েই চলছে।

টিপু মুনশী আরো জানান, বাণিজ্য মেলা আপাতত পূর্বাচলে যাচ্ছে না, আগারগাঁওয়েই থাকছে। আন্তর্জাতিক মেলা করতে বড় জায়গার প্রয়োজন। পূর্বাচলে আপাতত সে পরিমাণ জায়গা প্রস্তুত নেই। তবে চলতি বছরের শেষদিকে আন্তর্জাতিক প্রদর্শনী হবে পূর্বাচলে। সেখানে টেক্সটাইলসহ রপ্তানিমুখী সব পণ্য প্রদর্শনের সম্ভাবনা আছে। তিনি রফতানি পণ্য আরও বহুমুখিকরণের আহ্বান জানান। মন্ত্রী বলেন, পোশাক খাতের পাশাপাশি অন্য পণ্যের বাজার বিস্তৃত করতে হবে। এ জন্যে সরকার নানা ধরণের নীতি সহায়তা দিয়ে আসছে।

  • সর্বশেষ