শিরোনাম
◈ ঋণ সংকোচনে হুমকিতে গ্রামীণ অর্থনীতি, বাড়ছে শঙ্কা ◈ নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, উচ্চপর্যায়ের কমিটি গঠন ◈ ‘হাসিনা কার্ড’ ঘিরে নতুন টানাপোড়েন, বাংলাদেশ-ভারত সম্পর্কে আস্থার সংকট ◈ দেবিদ্বারে গৃহবধূকে হত্যা: টুকরা টুকরা অংশ উদ্ধার, পাওয়া যায়নি মাথা ও পা ◈ দেশ ও মানুষের কল্যাণে মানবিকতা নিয়ে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী ◈ রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে জামায়াত, ১১ দলীয় জোটের একক প্রার্থী চূড়ান্ত হবে রোববার ◈ কানাডায় ভারতীয়দের ওপর কড়াকড়ি, ৬ মাসে বহিষ্কার ৩,৩২৩ ◈ বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খসড়া নীতিমালা নিয়ে আলোচনাকে 'কাল্পনিক ও অসত্য' বলল সরকার ◈ বাংলাদেশে প্রথমবার চালু হচ্ছে ই-ভিসা, ৫০ লাখ ডলার বিনিয়োগে মিলবে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা ◈ ‘যৌন ডাক্তার’ বলে অপপ্রচার, ফেসবুকে নিজের নামে প্রতারণামূলক ১৬০ বিজ্ঞাপনের অভিযোগ তাসনিম জারার

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৬, ১২:৫৭ রাত
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাহাঙ্গীর গেইটে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর জাহাঙ্গীর গেইট এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুর্ঘটনার জন্য দায়ী কাভার্ড ভ্যানটি আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে মহাখালীর দিক থেকে জাহাঙ্গীর গেইট হয়ে মোড় নেওয়ার সময় একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর কয়েকজন মোটরসাইকেল চালক কাভার্ড ভ্যানটি আটকে রাখেন। এ সময় চালককে মারধর করেন কয়েকজন। রক্তাক্ত মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল রাস্তায় পড়ে থাকায় ওই এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হয়।

ঘটনাস্থলে থাকা তেজগাঁও ট্রাফিক বিভাগের সার্জেন্ট সোহেল রানা বলেন, মোটরসাইকেলটি কাভার্ড ভ্যানের নিচে চলে যাওয়ার পর চালক সেটি উদ্ধারে কোনো তৎপরতা দেখাননি। দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের পাশাপাশি ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়