শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৬, ১২:৩১ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঘারপাড়ার খাজুরায় গভীর রাতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ 

আজিজুল ইসলাম: যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা এলাকায় গভীর রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চালকসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। এসময় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত প্রায় ২টার দিকে যশোর-মাগুরা সড়কের গাইদঘাট বাজার বটতলা এলাকায় দ্রুতগতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, হতাহতদের বাড়ি মনিরামপুরে। দুর্ঘটনার পর আশপাশের মানুষ দ্রুত ছুটে এসে উদ্ধার কাজে নামেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে আহতদের হাসপাতালে পাঠায়।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। পুরো এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।

  • সর্বশেষ