শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৬, ০৮:০১ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে তরমুজবোঝাই পিকআপের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. ইউসুফ আলী শেখ (৪৫) নামে এক তরমুজ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বুধবার (১৮ মার্চ) সকাল ৭টার দিকে ফরিদপুর-ঢাকা-মাগুরা মহাসড়কের শিবরামপুরের চন্ডিপুর গ্রামের রুবেল মিয়ার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউসুফ আলী শেখ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকার বাসিন্দা এবং জবেদ আলী শেখের ছেলে বলে জানা গেছে। তিনি দীর্ঘদিন ধরে মৌসুমি ফলের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ফরিদপুর থেকে তরমুজ বোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ে খানখানাপুরের উদ্দেশ্যে রওনা দেন ইউসুফ আলী শেখ। পথিমধ্যে চন্ডিপুর এলাকায় পৌঁছালে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে পিকআপটি সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষের তীব্রতায় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ইউসুফ আলী শেখের মৃত্যু হয়।

advertisement

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার কাজ শুরু করেন এবং পুলিশকে খবর দেন। তবে ঘটনার পরপরই পিকআপের চালক পালিয়ে যায় বলে জানা গেছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে করিমপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি বা চালকের অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। পলাতক চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”

স্থানীয়দের দাবি, মহাসড়কটিতে নিয়মিত বেপরোয়া গতিতে যান চলাচল করায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা দ্রুতগতির যানবাহনের বিরুদ্ধে কঠোর নজরদারি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

  • সর্বশেষ