শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৬, ১১:০৬ রাত
আপডেট : ১৫ মার্চ, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বজ্রপাতে নেত্রকোনায় কৃষকসহ ২ জনের মৃত্যু

নেত্রকোনার দুর্গাপুরে বজ্রপাতে আকাশ মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আকাশ মিয়া ওই এলাকার মজিবুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য খোকন মিয়া।

জানা যায়, আকাশ মিয়া পেশায় রাজমিস্ত্রি ছিলেন। শুক্রবার দুপুরে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে ধানক্ষেতের পাশে তাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তানজিরুল ইসলাম রায়হান জানান, হাসপাতালে আনার পর পরীক্ষা নিরিক্ষার করে মৃত পাই। বজ্রপাতে মৃত্যুর লক্ষণ তার শরীরে পাওয়া গেছে।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এদিকে খালিয়াজুরি উপজেলার পাঙ্গাসিয়া হাওরে বিকেলে আকস্মিক বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলা চাকুয়া ইউনিয়নের নলসিটি হাওর থেকে গরুকে ঘাস খাওয়ানো শেষে বাড়িতে ফেরার পথে চাকুয়া গ্রামের রাজেন্দ্র সরকারের ছেলে কৃষক সুদিন সরকার (৪৩) বজ্রপাতে ঘটনাস্থল গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা মৃত ঘোষণা করেন।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম বজ্রপাতে দুজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়