শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৬, ১০:৪১ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

জহিরুল ইসলাম শিবলু, ‎লক্ষ্মীপুর প্রতিনিধি : ‎লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দু'জন ব্যক্তি নিহত হয়েছে। সোমবার (২ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর-মজুচৌধুরীরহাট সড়কের আবুলের গোজা নামক স্থানে যাত্রীবাহী বাসের চাপায় রাকিব হোসেন নামে মোটরসাইকেল আরোহী‎ নিহত হয়েছে। নিহত রাকিব হোসেন সদর উপজেলার শাকচর এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে। একই সময় রায়পুরের মৎস প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে বাইসাইকেল আরোহী যুবককে বাঁচাতে গিয়ে আনোয়ার হোসেন নামে আরেক সিএনজি চালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন।

নিহত আনোয়ার হোসেন পেশায় একজন পাইপমিটার মেস্তরি এবং নোয়াখালির সুবর্ণচর গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি রায়পুর শহরে স্ব-পরিবারে বসবাস করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে লক্ষ্মীপুর থেকে শাহী পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস মজুচৌধুরীরহাটের দিকে যাচ্ছিলো। এ সময় বাসের সামনে দিয়ে মোটরসাইকেল নিয়ে রাকিব হোসেন দ্রুত গতিতে যাওয়ার সময় আবুলের গোজা নামক স্থানে সাইট নিতে গিয়ে বাসের চাপায় পড়ে ঘটনাস্থলে মারা যায় রাকিব হোসেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ঘাতক বাসটি জব্দ করতে পারলেও চালক পালিয়ে যায়। 
‎এদিকে একই সময় যাত্রী আনোয়ার হোসেন লক্ষ্মীপুর থেকে সিএনজি চালিত অটোরিকশা যোগে রায়পুরে যাচ্ছিলো।

এ সময় মৎসপ্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে আসলে সিএনজি চালিত অটোরিকশা সামনে বাইসাইকেল পড়লে বাইসাইকেল আরোহী যুবককে বাঁচাতে গিয়ে সিএনজি চালিত অটোরিকশা থেকে পড়ে যায় যাত্রী আনোয়ার। দুর্ঘটনার পর স্থানীয়রা আনোয়ারকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পৃথক সড়ক দুর্ঘটনায় বাস ও সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। বাস ও সিএনজি চালিত অটোরিকশা চালক পালিয়েছে। তাদের ধরতে অভিযান চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়