শিরোনাম
◈ আড়াই মাস পর দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্ট করার দিকে আমরা ধাবিত হচ্ছি: শিক্ষামন্ত্রী ◈ মেয়ের জন্মদিনে লিটন দা‌সের রেকর্ড, সেঞ্চুরি উৎসর্গ রাজকন্যাকে ◈ পেলের সতীর্থ, ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দিনো সানি মারা গেছেন ◈ অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির ◈ শেখ হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ কার্যালয় খুললেন ছাত্রলীগ নেতাকর্মীরা ◈ শেখ হাসিনাকে ফেরাতে ভারতের আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ পাকিস্তান ২৪ বছরে বাংলাদেশের অর্থনীতির যে ক্ষতি করেছে গত ১৭ বছরে তার চেয়েও বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী ◈ বাউবি’র এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ ◈ কুমিল্লায় ডেনিম গার্মেন্টস এক মাসের জন্য বন্ধ ঘোষণা

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৪, ১২:৩০ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঘারপাড়ায় ট্রাকের চাপায় নিহত ১

আজিজুল ইসলাম, যশোর: [২] যশোর-নড়াইল সড়কে ট্রাকের চাঁপায় সিদ্দিক শেখ (৫০) নামে একজন নিহত হয়েছেন। এসময় আরো ৪জন আহত হয়েছেন। আজ শুক্রবার (১২ জুলাই) সকালে বাঘারপাড়ার শ্রীরামপুর এলাকায় ঘটনাটি ঘটে। নিহত সিদ্দিক শেখ বাঘারপাড়া উপজেলার দক্ষিন শ্রীরামপুর গ্রামের মৃত শুকুর শেখের ছেলে।

[৩] এদিকে একই দিনে একই সড়কের করিমপুরে বেলা ১০ টার দিকে দুই পিকআপের মুখোমুখি সংঘর্ষে আনুমানিক ৫০ বছর বয়সের এক অজ্ঞাত ব্যাক্তি নিহত হন। এসময় আরো ২ উই জন আহত হন। নিহত ব্যাক্তি এক পিকআপ থেকে ছিতকে পড়েন। এ ঘটনায় আহত হয়েছেন ময়মনসিংহ সদ্র উপজেলার মুসলিম আলির ছেলে রায়হান হসেন (২৫),জামালপুর সদ্র উপজেলার নুরশিয়া গ্রামের জহির উদ্দিনের ছেলে রমজান আলি (৩০) ও শেরপুর উপজেলার নালিতাবাড়ির গোল্লারবাসা গ্রামের আঃমোতালেবের ছেলে ফরিদ শেখ (৪০)। এদেরকেও যশোর আড়াইশ  শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে ।    

[৪] দূর্ঘটনার পরে বাঘারপাড়া ফায়ার সার্ভিস ও নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ পরিচালনা করেন। নিহত ও আহতদের উদ্ধার করার পরে আহতদের যশোর আড়াইশ  শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

[৫] আহতরা হচ্ছেন- একই গ্রামের মোস্তাক মোল্যার ছেলে সুফিয়ান(২০), আক্কাচ মোল্যার ছেলে সাহিদুল(১৮), বারিক মোল্যার ছেলে মজিদ(৪৮) ও জালাল মোল্যার ছেলে কবির(৩৫) । আহতরা যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিসৎসা নিয়েছেন বলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আলি হাসান নিশ্চিত করেছেন।

[৬] আহতরা জানান, তারা মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যশোর নড়াইল সড়ক পার হচ্ছিলেন। ঐ সময় নড়াইলের দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে তাদের ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ট্রাকের তলায় চাপা পড়ে নিহত হন সিদ্দিক(৫০)। এসময় তারা সহ অনেকেই কমবেশী আহত হয়। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ