শিরোনাম
◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৬, ০৯:০৩ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যাটবটের স্বাস্থ্য পরামর্শ কতটা নির্ভরযোগ্য? এআই ব্যবহার নিয়ে বাড়ছে উদ্বেগ

স্বাস্থ্যসংক্রান্ত পরামর্শ পেতে এখন অনেকেই ভরসা করছেন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবটের ওপর। চ্যাটজিপিটি, জেমিনি, গ্রোক মুহূর্তেই সব প্রশ্নের উত্তর দিচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে, এসব পরামর্শ কতটা নির্ভরযোগ্য?

যুক্তরাজ্যের এক ব্যবহারকারী অ্যাবি গত এক বছর ধরে নিয়মিত চ্যাটজিপিটি ব্যবহার করছেন স্বাস্থ্য পরামর্শের জন্য। তার মতে, সাধারণ ইন্টারনেট সার্চের তুলনায় চ্যাটবট অনেক সময় ব্যক্তিগতভাবে সাজানো পরামর্শ দেয়। এতে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।

একটি ক্ষেত্রে তিনি উপকারও পেয়েছেন। প্রস্রাবের সংক্রমণের লক্ষণ দেখা দিলে চ্যাটবট তাকে ফার্মেসিতে যাওয়ার পরামর্শ দেয়। পরে চিকিৎসকের পরামর্শে তিনি অ্যান্টিবায়োটিক নেন।

তবে সব সময় ফল ভালো হয়নি। একবার পড়ে গিয়ে পিঠে তীব্র ব্যথা অনুভব করলে চ্যাটবট তাকে জরুরি বিভাগে যেতে বলে। কিন্তু কয়েক ঘণ্টা পর দেখা যায়, পরিস্থিতি ততটা গুরুতর ছিল না। অর্থাৎ এআই ভুল সিদ্ধান্তও দিতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, এখানেই বড় ঝুঁকি। ইংল্যান্ডের প্রধান চিকিৎসা কর্মকর্তা ক্রিস হুইটি সতর্ক করে বলেছেন, এসব চ্যাটবট অনেক সময় আত্মবিশ্বাসের সঙ্গে ভুল তথ্য দেয়।

গবেষণাতেও একই চিত্র উঠে এসেছে। ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের এক গবেষণায় দেখা গেছে, পূর্ণ তথ্য দিলে চ্যাটবট প্রায় ৯৫ শতাংশ ক্ষেত্রে সঠিক পরামর্শ দিতে পারে। কিন্তু বাস্তবে মানুষ ধাপে ধাপে তথ্য দিলে নির্ভুলতা নেমে আসে মাত্র ৩৫ শতাংশে।

গবেষকদের মতে, মানুষ সাধারণত সব তথ্য একসঙ্গে দেয় না। ফলে চ্যাটবট ভুল ব্যাখ্যা করে বসে। এতে গুরুতর রোগও সাধারণ সমস্যা হিসেবে ধরা পড়তে পারে।

অন্য এক গবেষণায় দেখা গেছে, অনেক সময় চ্যাটবট বিভ্রান্তিকর তথ্যও দেয়। যেমন ক্যানসারের বিকল্প চিকিৎসা সম্পর্কে প্রশ্ন করলে কিছু ক্ষেত্রে ভেষজ বা অপ্রমাণিত পদ্ধতির কথা বলা হয়েছে।

বিশেষজ্ঞদের ভাষ্য, এআই মূলত ভাষার ধরন বুঝে উত্তর তৈরি করে। এটি চিকিৎসকের মতো রোগ নির্ণয় করে না। তাই একে সরাসরি চিকিৎসা পরামর্শ হিসেবে নেওয়া ঝুঁকিপূর্ণ।

তবে প্রযুক্তি কোম্পানিগুলো বলছে, তারা সিস্টেম উন্নত করতে কাজ করছে। ওপেন এআই জানিয়েছে, তাদের চ্যাটবট তথ্য ও শিক্ষা দেওয়ার জন্য তৈরি, চিকিৎসকের বিকল্প হিসেবে নয়।

বিশেষজ্ঞদের পরামর্শ, জরুরি বা জটিল স্বাস্থ্য সমস্যায় অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। এআই থেকে প্রাপ্ত তথ্য যাচাই করাও জরুরি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়