শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৬, ০৩:০৮ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইনস্টাগ্রাম ও ফেসবুক রিলসে যুক্ত হলো নতুন শপিং ফিচার

সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট দেখার সময় ‘লিঙ্ক ইন বায়ো’ শব্দগুচ্ছটি আমাদের সবারই খুব পরিচিত।  এবার মেটা তাদের প্ল্যাটফর্মে এমন এক বৈপ্লবিক পরিবর্তন আনছে, যার ফলে ক্রিয়েটররা এখন থেকে তাদের রিলস ভিডিওতেই সরাসরি শপিং লিঙ্ক যুক্ত করতে পারবেন।

ফলে দর্শকদের আর আলাদা করে প্রোফাইলে গিয়ে লিঙ্ক খুঁজতে হবে না। এতে করে ফলোয়ারদের জন্য পছন্দের পণ্য কেনা সহজ হবে ও নির্মাতাদের আয়ের নতুন পথ খুলবে।

ইনস্টাগ্রামের নতুন এই ফিচারে একজন ক্রিয়েটর একটি রিল পোস্ট করার আগেই তাতে ৩০টি পর্যন্ত পণ্যের লিঙ্ক যুক্ত করতে পারবেন। এতে মেটার কমার্স ক্যাটালগ থেকে পণ্য বাছাই করা যাবে অথবা অ্যাফিলিয়েট লিঙ্কও ব্যবহার করা যাবে।

দর্শকরা রিলটি দেখার সময় স্ক্রিনে একটি ছোট ‘ব্যানার’ দেখতে পাবেন, যেখানে ট্যাপ করলেই সুপারিশকৃত পণ্যের তালিকা চলে আসবে।

Advertisement

প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, মেটার বিভিন্ন প্লাটফর্মের কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ফলোয়ারদের কাছে পণ্য পৌঁছে দেওয়া আরও সহজ করতে এমন পদক্ষেপ এল।

নির্মাতারা সাধারণত ব্র্যান্ড পার্টনারশিপ ও অ্যাফিলিয়েট লিংকের মাধ্যমে ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে অর্থ আয় করেন, যেখানে পণ্যের বিক্রির ওপর তারা একটি নির্দিষ্ট কমিশন পান।

তবে এতদিন নির্মাতাদের জন্য তাদের ফলোয়ারদের অন্য কোনো প্ল্যাটফর্মে পাঠানোর সুযোগ সীমিত করে রেখেছিল মেটা। ফলে ক্রিয়েটররা তাদের পছন্দের বা বিজ্ঞাপন পণ্যগুলোর লিংক শেয়ারের জন্য থার্ড পার্টির ‘লিংক ইন বায়ো’ পরিষেবার ওপর নির্ভর করতেন।

এখন মেটা বলেছে, যোগ্য নির্মাতারা একটি রিল ভিডিওতে ৩০টি পর্যন্ত আলাদা পণ্যের লিংক দিতে পারবেন।  সুবিধাটি ইনস্টাগ্রাম ও ফেসবুক উভয় প্ল্যাটফর্মেই মিলবে। তবে ফেসবুক নির্মাতাদের ক্ষেত্রে সীমাবদ্ধতা হচ্ছে তারা কেবল অ্যামাজনের মতো মার্কেটপ্লেস পার্টনারদের পণ্যই ট্যাগ করতে পারবেন।

এ পরিবর্তনটি লাইফস্টাইল নির্মাতা ও তাদের জন্য বড় এক আশীর্বাদ হতে পারে, যারা ফলোয়ারদের কেনাকাটার ওপর ভিত্তি করে আয় করেন। ফলে মেটার বিভিন্ন অ্যাপ এখন টিকটক ও ইউটিউব শর্টস-এর সমপর্যায়ে চলে এল। এসব প্ল্যাটফর্মে এ সুবিধা আগে থেকেই রয়েছে।

তবে এর ফলে শপিং সংক্রান্ত বিভিন্ন ভিডিও এড়িয়ে যাওয়া দর্শকদের জন্য কঠিন হয়ে পড়বে, যা কিছুটা ঝুঁকিরও। কারণ নির্মাতারা যদি অতিরিক্ত পণ্য প্রচার শুরু করেন তবে দর্শকরা বিরক্ত হতে পারেন।

অবশ্য মেটার জন্য এ পরিবর্তনের বড় সুবিধা আছে। সেটা হলো তারা এখন জানতে পারবে তাদের ব্যবহারকারীরা আসলে কী কী পণ্য কিনছেন। কেনাকাটা থেকে পাওয়া এসব তথ্য মেটা তাদের বিজ্ঞাপনের ব্যবসাকে আরও শক্তিশালী করতে ব্যবহার করবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ