শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৬, ০৯:১৫ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুগল ম্যাপে লাইভ লোকেশন ট্র্যাক করবেন যেভাবে

গুগল ম্যাপ এখন শুধু অচেনা জায়গায় পৌঁছানো নয়, আরও নানা সুবিধা দিচ্ছে। স্মার্টফোনে এই অ্যাপ থাকলেই সহজে জানতে পারবেন কোথায় কীভাবে যাওয়া যায়, কত সময় লাগবে কিংবা কোন রুটে যাত্রা করা সুবিধাজনক হবে। 

শুধু নিজের অবস্থান নয়, চাইলে খুব সহজেই পরিবারের সদস্য বা কাছের মানুষের অবস্থানও জানতে পারবেন। তবে খেয়াল রাখবেন—কাউকে তার অনুমতি ছাড়া ট্র্যাক করা আইনত দণ্ডনীয় অপরাধ। তাই নিরাপত্তা কিংবা সহযোগিতার প্রয়োজনে কেবল কাছের মানুষদের ক্ষেত্রেই এ সুবিধা ব্যবহার করুন।

উদাহরণস্বরূপ, প্রিয়জন কোনো অপরিচিত জায়গায় গেলে কিংবা আপনার বাসায় আত্মীয় আসতে চাইলে লাইভ লোকেশন শেয়ার করলে সহজেই সঠিক জায়গায় পৌঁছানো নিশ্চিত করা যায়।

চলুন জেনে নিই, কীভাবে মোবাইল ও ডেস্কটপ থেকে গুগল ম্যাপের মাধ্যমে লোকেশন শেয়ার করবেন—

মোবাইলে লোকেশন শেয়ার করার নিয়ম:

  • গুগল ম্যাপ অ্যাপ খুলুন।
  • ডান দিকের উপরের কোণে থাকা প্রোফাইল আইকনে ক্লিক করুন।
  • ‘লোকেশন শেয়ারিং’ অপশনে যান।

যার সঙ্গে লোকেশন শেয়ার করবেন তাকে বেছে নিন এবং সময়সীমা নির্ধারণ করে শেয়ার করুন।

ডেস্কটপ থেকে লোকেশন শেয়ার করার নিয়ম:

  • প্রথমে যার সঙ্গে লোকেশন শেয়ার করতে চান তাকে আপনার গুগল কনট্যাক্টসে যুক্ত করুন।
  • গুগল ম্যাপ খুলে উপরের ডান কোণে প্রোফাইল আইকনে ক্লিক করুন।
  • সেখানে ‘Share Your Location’ অপশনে গিয়ে পছন্দের কনট্যাক্ট নির্বাচন করুন।
  • এরপর সেই ব্যক্তির সঙ্গে লাইভ লোকেশন শেয়ার করুন।

এক কথায়, গুগল ম্যাপ শুধু যাত্রাপথ নয়, প্রিয়জনের নিরাপত্তার নিশ্চয়তাও দিতে পারে—শুধু প্রয়োজন সঠিকভাবে ব্যবহার করা। সূত্র: জনকণ্ঠ

  • সর্বশেষ