শিরোনাম
◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ◈ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, সহিংসতা নিয়ে যা বলল নিউইয়র্ক টাইমস ◈ ২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি  ◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ ◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’ ◈ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ◈ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২৬, ০৪:৫৮ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যবহৃত ফোনটি অবৈধ হলে বৈধ করার উপায়: জেনে নিন বিটিআরসির নিবন্ধন পদ্ধতি

আপনার ব্যবহৃত স্মার্টফোনটি বৈধ কি না—এ বিষয়ে অনেকেই সচেতন নন। স্মার্টফোন কেনার সময় বিষয়টি উপেক্ষিত থাকলেও বর্তমানে এটি সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) অবৈধ বা নিবন্ধনবিহীন মোবাইল ফোন ব্যবহারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে।

বিটিআরসি সূত্র জানায়, আগামী ১ জানুয়ারি থেকে নিবন্ধনবিহীন বা আনঅফিশিয়াল মোবাইল ফোন নেটওয়ার্ক থেকে বন্ধ করে দেওয়া হবে। ফলে এর আগেই নিজের ব্যবহৃত ফোনটি বৈধ কি না যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

যেভাবে ফোনের বৈধতা যাচাই করবেন

বিটিআরসি নির্ধারিত পদ্ধতিতে খুব সহজেই আপনার ফোনটি নিবন্ধিত কি না জানা যাবে—

Advertisement

ধাপ ১: মোবাইল ফোন থেকে *১৬১৬১# নম্বরে ডায়াল করুন।

ধাপ ২: অটোমেটিক বক্স এলে হ্যান্ডসেটের ১৫ ডিজিটের আইএমইআই (IMEI) নম্বর লিখে পাঠান।

ধাপ ৩: ফিরতি মেসেজের মাধ্যমে ব্যবহৃত ফোনটির হালনাগাদ অবস্থা জানিয়ে দেওয়া হবে।

ফোন নিবন্ধিত না হলে যা করবেন

যদি যাচাইয়ে ফোনটি নিবন্ধিত না দেখায়, তাহলে অনলাইনে রেজিস্ট্রেশন করাই সবচেয়ে সহজ উপায়।

ধাপ ১: মোবাইল ফোনের আইএমইআই নম্বর জানতে *#০৬# ডায়াল করুন।

ধাপ ২: এনইআইআর (NEIR) পোর্টালে প্রবেশ করুন।

ধাপ ৩: ‘আইএমইআই রেজিস্ট্রেশন’ বা ‘ডিভাইস রেজিস্ট্রেশন’ অপশন নির্বাচন করুন।

ধাপ ৪: প্রয়োজনীয় তথ্য দিন—আইএমইআই নম্বর, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর, মোবাইল নম্বর, ডিভাইস কেনার তথ্য (যদি থাকে)।

ধাপ ৫: প্রযোজ্য হলে নির্ধারিত ফি প্রদান করে আবেদন সাবমিট করুন।

আবেদন যাচাই শেষে ফোনটি বৈধ প্রমাণিত হলে পুনরায় নেটওয়ার্ক সংযোগ চালু হবে।

বিটিআরসি জানিয়েছে, অবৈধ মোবাইল ফোন ব্যবহারে ভবিষ্যতে আরও কড়াকড়ি আরোপ করা হবে। তাই ঝামেলা এড়াতে আগেভাগেই নিজের স্মার্টফোনটি নিবন্ধন করে নেওয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। সূত্র: জনকণ্ঠ

  • সর্বশেষ