শিরোনাম
◈ তারেক রহমানের চীন সফর: দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণ দেখছে ভারতীয় গণমাধ্যম ◈ চুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই লেবাননে ইসরাইলের ড্রোন হামলা ◈ ‘জনবান্ধব নয়, গরিবের ওপর বাড়তি চাপ সৃষ্টিকারী বাজেট: সংসদে রফিকুল ইসলাম খান ◈ আসিয়ান সদস্যপদে মালয়েশিয়ার সমর্থন, তিস্তায় সর্বোচ্চ সহযোগিতা করবে চীন: পররাষ্ট্রমন্ত্রী ◈ কৃষি ও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশের পাশে বিশ্বব্যাংক, সহায়তা ১১০ কোটি ডলার ◈ দেশের স্বার্থ রক্ষাই আমাদের দায়িত্ব, চীন-মালয়েশিয়া সফরের সব অর্জন জনগণের: সংসদে প্রধানমন্ত্রী ◈ বিদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিলো মার্কিন দূতাবাস ◈ আমরা সবাই চাই, আমাদের রিলেশন হবে মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুইটির ভিত্তিতে: মির্জা ফখরুল ◈ জাতীয় পরিচয়পত্র ১৫ বছর পূর্ণ হলেই নবায়ন বাধ্যতামূলক করতে ভাবছে নির্বাচন কমিশন! (ভিডিও) ◈ ক্রীড়াবিদদের সুযোগ দিলে বিশ্বে বাংলাদেশের মর্যাদা আরও বাড়বে: সেনাপ্রধান

প্রকাশিত : ১৮ জুন, ২০২৫, ০৭:১১ বিকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাত্র ১ মিনিটে জানুন—আপনার এনআইডি দিয়ে কোন কোন সিম রেজিস্ট্রেশন করা আছে!

আপনি কি এমন কোনো সিম ব্যবহার করছেন যার প্রকৃত মালিকানা সম্পর্কে নিশ্চিত নন? অনেক সময় আমরা দীর্ঘদিন ধরে একটি সিম ব্যবহার করে আসছি, কিন্তু জানি না সেটি আসলে কার জাতীয় পরিচয়পত্র (NID) দিয়ে নিবন্ধিত। এই বিষয়ে সচেতন না হলে ভবিষ্যতে হতে পারে নানা জটিলতা। তবে চিন্তার কিছু নেই! এখন খুব সহজেই মাত্র এক মিনিটে আপনি জেনে নিতে পারবেন সিমটির আসল মালিক কার এনআইডি।

** কীভাবে চেক করবেন সিমের রেজিস্ট্রেশন তথ্য:
১. প্রথমে আপনি যে সিমটির মালিকানা যাচাই করতে চান, সেই সিম থেকে *16001# ডায়াল করুন।
২. ডায়াল করার পর ফিরতি এসএমএস-এ জানতে চাওয়া হবে সেই NID নম্বরের শেষ চারটি সংখ্যা।
৩. আপনি যদি সঠিক NID নম্বরের শেষ চার ডিজিট দিয়ে রিপ্লাই করেন, এবং সেই সিমটি যদি ওই NID দিয়ে রেজিস্ট্রেশন করা হয়ে থাকে, তাহলে ফিরতি এসএমএসে আপনি জানতে পারবেন—
>> আপনার NID-এ মোট কয়টি সিম নিবন্ধিত রয়েছে
>> কোন কোন মোবাইল নম্বর সেই NID দিয়ে নিবন্ধিত

** তবে, যদি দেওয়া শেষ চার ডিজিট ভুল হয় বা সিমটি অন্য কোনো NID দিয়ে নিবন্ধিত হয়ে থাকে, তাহলে কোনো ফিরতি বার্তা আসবে না।

** কেন জানবেন সিমের প্রকৃত মালিকানা?
>> অবৈধ ব্যবহার থেকে বাঁচতে
>> অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার ঝুঁকি কমাতে
>> নিজের পরিচয় নিশ্চিত করতে

আজই যাচাই করে নিন আপনার ব্যবহৃত সিমটি আসলেই আপনার NID দিয়ে নিবন্ধিত কি না। নিরাপদ ও সচেতন ডিজিটাল জীবনের জন্য এটি অত্যন্ত জরুরি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়