শিরোনাম
◈ প্রশাসনে বড় রদবদল, সচিবালয়ে নতুন মুখের অপেক্ষা ◈ সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ‘মোদির পদত্যাগপত্র’, যা জানা যাচ্ছে ◈ রাবিতে শিক্ষার্থীকে মারধর: জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা ◈ খলিলুর রহমানের সঙ্গে বৈঠক ফলপ্রসূ, ‘ইতিবাচক অগ্রগতি’র কথা জানালেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর ◈ টেকসই কৃষি-সবুজ শিল্পে ঋণ কমেছে, বেড়েছে টেকসই অর্থায়ন ◈ বিদেশে থাকা বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা সরকারের ◈ বন্ধ কারখানার ব্যাপারে প্রধানমন্ত্রী যে সুখবর দিলে ◈ সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী ◈ শুধুমাত্র তারেক রহমানের মধ্যে পরিবর্তন দেখতে পাচ্ছি, আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল(ভিডিও) ◈ অর্থনীতিতে ইতিবাচক গতি, দ্বিতীয়ার্ধে ইউরোপে বাড়ছে ঝুঁকি

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৩, ১১:৩৩ দুপুর
আপডেট : ১৭ নভেম্বর, ২০২৩, ১১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ বাছাই, ব্রাজিলকে ২-১ গোলে হারালো কলম্বিয়া 

স্পোর্টস ডেস্ক: ফেভারিট ব্রাজিল জিততে পারলো না। অনেক লড়াই করেও তারা পরাজয়কে বরণ করতে বাধ্য হলো। খেলার শুরুতে গোল করে এগিয়ে ছিলো ঠিকই। কিন্তু মাঝপথে আক্রমণের ঝড় তুলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের চমকে দেয় কলম্বিয়া। জিতে নেয় ম্যাচও। লুইস দিয়াজের চার মিনিটের ঝড়ে ২-১ গোলের ব্যবধানে ম্যাচটি জিতে নেয় কলম্বিয়ানরা। গোল ডটকম

শুক্রবার ২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ঘরের মাঠে ম্যাচটি ২-১ গোলে জিতেছে কলম্বিয়া। ওইদিকে বাছাইয়ে প্রথম দুই ম্যাচ জেতা ব্রাজিল পরের তিন ম্যাচে ব্যর্থতার বৃত্তেই বন্দি রইলো। 

ম্যাচের শুরু থেকেই নিজেদের চেনা ছন্দে খেলতে থাকে ব্রাজিল। প্রথম মিনিটেই কলম্বিয়ার রক্ষণে হানা দেয় তারা। পরের মিনিটে আবার। সাফল্য আসে ম্যাচের চতুর্থ মিনিটে। ভিনিসিউস জুনিয়রের পাসে হোঁচট খেয়েও বল জালে রাখতে ভুল করলেন না আর্সেনাল ফরোয়ার্ড গাব্রিয়েল মার্তিনেল্লি।

গোল খাওয়ার ধাক্কা সামলে কলম্বিয়াও পাল্টা আক্রমণে মনোযোগী হয়। তাতে ক্রমেই নিজেদের চেনা ছন্দে ফিরতে থাকে তারা। সময়ের সঙ্গে ব্রাজিলের রক্ষণের জন্য ক্রমেই ভয়ঙ্কর হয়ে ওঠেন দিয়াজ। ২২তম মিনিটে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি লিভারপুল ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ভালো সুযোগ পেয়েছিলেন রাফায়েল বোরে। ম্যাচের ৫২তম মিনিটে ছয় গজ বক্সে ভেসে আসা ক্রসে প্রয়োজনীয় টোকাটাই দিতে পারেননি কলম্বিয়ান ফরোয়ার্ড। এর দ্ইু মিনিট পর পাল্টা আক্রমণে ব্রাজিল দ্বিতীয় গোল পেয়েই যাচ্ছিল, তবে রাফিনিয়ার শট ঠেকিয়ে দেন কামিলো ভারগাস।  এ নিয়ে পাঁচ রাউন্ড শেষে ২ জয়, ১ ড্র আর ২ হারে ৭ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচ নম্বরে নেমে গেছে ব্রাজিল। ২ জয় ও ৩ ড্রয়ে ৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠেছে কলম্বিয়া। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে উরুগুয়ে। 

এলআরবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়