শিরোনাম
◈ উৎপাদন সক্ষমতা ২৯ হাজার মেগাওয়াট, তবু লোডশেডিংয়ে নাকাল দেশ ◈ দক্ষিণ ইরানে মার্কিন বাহিনীর ৯০০ কেজি ওজনের শক্তিশালী বোমা হামলা: নিউইয়র্ক টাইমস ◈ জ্বালানি সংকটে ডিবিএল গ্রুপের সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা ◈ চলতি আগস্ট মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ দিনের ছুটি! ◈ গুম প্রতিরোধ আইন অনুমোদন, মৃত্যুর ঘটনায় শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন ◈ হাসিনা প্রসঙ্গে ভারতের কাছে স্পষ্ট বার্তা বাংলাদেশের ◈ শেখ হাসিনার ‘ভার্চুয়াল সভা’ নিয়ে ভারতের স্পষ্ট অবস্থান জানতে চায় বাংলাদেশ ◈ যুক্তরাষ্ট্রের ক্রিকেটার বোদুগুম অ‌খি‌লেশ‌ সব ধর‌নের ক্রিকেটে ৮ বছরের  নিষিদ্ধ ◈ ফিফা সভাপতির পাশ থেকে সরে দাঁড়াল ওয়েলশ ফুটবল অ্যাসোসিয়েশন ◈ ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডে চতুর্মুখী তীব্র যানজট, অচল ঢাকা-সিলেট-কুমিল্লা মহাসড়ক

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৩, ০২:২৮ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৩, ০২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপের দল ঘোষণার আগেই দায়িত্ব ছেড়েছেন হাফিজ  

মোহাম্মদ হাফিজ

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) টেকনিক্যাল কমিটির সদস্য হিসেবে এতদিন দায়িত্বে ছিলেন মোহাম্মদ হাফিজ। তবে বিশ্বকাপ দল ঘোষণার ঠিক একদিন আগে পদ থেকে সরে দাঁড়ালেন তিনি।

গত বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে পিসিবি থেকে অব্যাহতির কথা জানান হাফিজ। তিনি লিখেছেন, পাকিস্তান ক্রিকেটের টেকনিক্যাল কমিটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি একজন সম্মানিত সদস্য হিসেবে কাজ করেছি। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য জাকা আশরাফকে ধন্যবাদ দিতে চাই। জাকা আশরাফ যদি পাকিস্তান ক্রিকেটের প্রয়োজনে আমার কোনো পরামর্শ চায়, তা হলে সাহায্য করার জন্য সবসময় আমি প্রস্তুত আছি। পাকিস্তান ক্রিকেটের জন্য শুভকামনা। পাকিস্তান জিন্দাবাদ। সূত্র: ফেসবুক

এদিকে বেশ কয়েকজন ক্রিকেটারের ইনজুরি এবং সর্বশেষ এশিয়া কাপে আশানুরূপ সাফল্য না পাওয়ায় বিশ্বকাপের জন্য পাকিস্তানের স্কোয়াড ঘোষণায় দেরির কথা আগেই জানা গেছে। এ নিয়ে গতকাল জরুরি বৈঠকে বসেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এরপর শুক্রবার বাবর আজম অধিনায়ক এবং শাদাব খানকে সহ-অধিনায়ক করে বিশ্বকাপ দল ঘোষণার করেছে পিসিবি। সম্পাদনা: এল আর বাদল

এসআর/এলআরবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়