শিরোনাম
◈ স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ দ্বিতীয় টেস্ট, দ‌ক্ষিণ আ‌ফ্রিকার বিরু‌দ্ধে ৯১ রানে অলআউট বাংলাদেশ ◈ চীনের সহযোগিতায় নির্মিত অবকাঠামো বাংলাদেশের উন্নয়নের জন্য, অন্য কোনো দেশকে লক্ষ্য করে নয়: চীনা কূটনীতিক ◈ তিন মাসে ২১ হাজার কোটি টাকা বেড়ে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি: বাংলাদেশ ব্যাংক ◈ ঢাকার বাতাসে ফ্লোরাইডসমৃদ্ধ দূষণ, নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য ◈ ‘দরিদ্র নারীদের ব্যাংক গ্রামীণ ব্যাংককে রক্ষা করতে হবে, এই কাজের গুরুত্ব যারা বোঝেন, তাদের সবার প্রতি আমার আহ্বান’: ড. ইউনূস ◈ ডিসেম্বরের অপেক্ষায় আমলাদের একাংশ, কঠোর নজরদারিতে সরকার ◈ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বড় পরিবর্তন, বাংলাদেশের অবস্থান পঞ্চম ◈ এনসিপির সঙ্গে বৈঠকে কোনো শর্ত ছিল না, জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে সরকার: মাহদী আমিন ◈ এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৩, ০৯:৪৮ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২৩, ০৯:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপ

ইন্দোনেশিয়া থেকে আর্জেন্টিনায় সরিয়ে নেওয়া হলো যুব বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক: আসন্ন অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপের আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ইন্দোনেশিয়ায়। তবে ইসরাইলের অংশ নেওয়াকে কেন্দ্র করে ইন্দোনেশিয়াতে তৈরি হয় অস্থিরতা। সেই অস্থিরতার কারণেই দেশটি থেকে বিশ্বকাপ সরানোর সিদ্ধান্ত নিয়েছে ফিফা। এদিকে, বিশ্বকাপের আয়োজক হতে পারে লিওনেল মেসিদের দেশ আর্জেন্টিনা। 

আর্জেন্টিনা সিনিয়র দল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন হলেও অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের বাছাইপর্বের গণ্ডি পার হতে পারেনি জুনিয়ররা। লাতিন আমেরিকা থেকে কোয়ালিফাই করে ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া ও ইকুয়েডর। তবে কোয়ালিফাই না করা আর্জেন্টিনা শেষ পর্যন্ত আয়োজক হতে পারলে বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। 

ফিফা  ইন্দোনেশিয়া থেকে বিশ্বকাপ সরিয়ে নেওয়ার বিষয়ে বিবৃতি দেওয়ার পরপরই বিশ্বকাপ আয়োজনের জন্য আগ্রহ প্রকাশ করে আর্জেন্টিনা। একমাত্র দেশ হিসেবে তারাই এটা আয়োজনের জন্য ফিফাকে প্রস্তাব দেয়। দুই-একদিনের মধ্যে আর্জেন্টিনাকে আয়োজক হিসেবে ঘোষণা দিতে পারে ফিফা। সেক্ষেত্রে স্বাগতিক দল হিসেবে বিশ্বকাপে খেলবে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল।

ফিফা এক বিবৃতিতে জানায়, বর্তমান পরিস্থিতিতে টুর্নামেন্ট আয়োজনে ইন্দোনেশিয়ার স্বাগতিক দেশের অধিকার বাতিল করা হয়েছে। যতদ্রুত সম্ভব নতুন আয়োজক দেশের নাম ঘোষণা করা হবে। টুর্নামেন্টের তারিখ অপরিবর্তিত রয়েছে। ইন্দোনেশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএসএসআই) বিরুদ্ধে সম্ভাব্য নিষেধাজ্ঞার ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। রিপোর্ট: সাঈদুর রহমান

এসআর/এসএ

  • সর্বশেষ