শিরোনাম
◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল ◈ ইংল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে পেস আক্রমণে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া ◈ লিসান্দ্রোসহ লেফট ফুটেড ৩ ডিফেন্ডার আস‌ছে ‌টিম বার্সেলোনায় ◈ ঢাকা-সিলেট যাতায়াতে লাগবে মাত্র তিন ঘণ্টা, হচ্ছে ছয় লেনের এক্সপ্রেসওয়ে ◈ কয়েক দশকের সাফল্যের পর অর্থনৈতিক সংকটে বাংলাদেশ: দ্য ইকোনমিস্ট ◈ গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইজিপির, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন ◈ সরকারি বাসা ভাড়া বা সাবলেট দিলে বরাদ্দ বাতিল, ৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ ◈ গোপালগঞ্জে সহিংসতা ছড়িয়ে পড়ার শঙ্কা, আন্তজেলা প্রবেশপথে চেকপোস্ট স্থাপন ও নিরাপত্তা জোরদারে গোয়েন্দা প্রতিবেদনে সুপারিশ ◈ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী-পুলিশসহ বিভিন্ন বাহিনীর সহযোগিতা চাইল কর্তৃপক্ষ

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৬, ০৯:৫৫ সকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ার মেয়েদের ক্রিকেটে খেলার প্রস্তুতি, যোগরাজ সিংয়ের অধীনে অনয়া বাঙ্গা‌রের অনুশীলন 

স্পোর্টস ডেস্ক : একসময় যশস্বী জয়সওয়াল ও মুশির খানের সঙ্গে ক্রিকেট খেলেছেন। পরিচয়ও রয়েছে ভারতীয় ক্রিকেটের সঙ্গে। তিনি সাবেক ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের সন্তান অনয়া বাঙ্গার। লিঙ্গান্তরের পর দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও পেশাদার ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এবার মেয়েদের ক্রিকেটে খেলতে দেখা যেতে পারে তাঁকে। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে খেলার ছাড়পত্র পাওয়ার পর নিজেকে প্রস্তুত করতে নেমে পড়েছেন অনুশীলনে।

অনয়ার প্রস্তুতির শুরুটা হচ্ছে সাবেক ভারতীয় ক্রিকেটার যোগরাজ সিংয়ের অধীনে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুশীলনের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। সেখানে দেখা যায়, ব্যাটিং অনুশীলন শুরুর আগে যোগরাজের সঙ্গে ক্রিকেট নিয়ে আলোচনা করছেন অনয়া। তাঁর ব্যাটিংয়ের ধরন ও ব্যাটের নিয়ন্ত্রণেরও প্রশংসা করেছেন যোগরাজ।

ভারতীয় ক্রিকেটে বিতর্কিত চরিত্র হিসেবে পরিচিত হলেও কোচ হিসেবে যোগরাজের সুনাম রয়েছে। তাঁর হাত ধরেই উঠে এসেছেন ছেলে যুবরাজ সিংসহ বেশ কয়েকজন ক্রিকেটার। ঋষভ পন্থের পাশাপাশি সম্প্রতি শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুনকেও প্রশিক্ষণ দিয়েছেন তিনি। এবার তাঁর অধীনেই নতুন করে ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিচ্ছেন অনয়া।

ভারতে অবশ্য মেয়েদের ক্রিকেটে খেলার সুযোগ নেই অনয়ার। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নীতিমালা অনুযায়ী, পুরুষ হিসেবে বয়ঃসন্ধিকাল পার করা ট্রান্সজেন্ডার খেলোয়াড়েরা নারীদের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিতে পারেন না। একই নীতি অনুসরণ করে ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই)। ফলে ভারত কিংবা আন্তর্জাতিক পর্যায়ে মেয়েদের ক্রিকেটে খেলার পথ বন্ধ অনয়ার।

তবে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে সুযোগ পাচ্ছেন তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়ার নীতিমালা অনুযায়ী, ট্রান্সজেন্ডার খেলোয়াড়দের জন্য নির্ধারিত টেস্টোস্টেরনের মাত্রাসহ কিছু শর্ত পূরণ করতে হয়। অনয়ার দাবি, প্রয়োজনীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের মার্চ থেকে অস্ট্রেলিয়ার যেকোনো রাজ্য দলের হয়ে ঘরোয়া ক্রিকেট কিংবা নারী বিগ ব্যাশ লিগে খেলার সুযোগ পাবেন।

অনয়ার ক্রিকেটে ফেরার পথটা অবশ্য সহজ ছিল না। ২০২১ সালে লিঙ্গান্তরের সিদ্ধান্ত নেন তিনি। প্রায় ১০ মাসের চিকিৎসাপ্রক্রিয়া শেষে আরিয়ান থেকে অনয়া হয়ে ওঠেন। এই পরিবর্তনের সময় নানা বাধার মুখে পড়তে হয়েছে তাঁকে। তাঁর বাবা সঞ্জয় বাঙ্গারও একসময় জানিয়েছিলেন, লিঙ্গান্তরের পর ক্রিকেটে আর জায়গা হবে না অনয়ার। সেই প্রতিকূলতা পেরিয়ে এবার আবারও ব্যাট হাতে মাঠে ফেরার স্বপ্ন দেখছেন তিনি।

  • সর্বশেষ