শিরোনাম
◈ সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান পিছিয়ে যাচ্ছে, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা ◈ বিনিয়োগ, রোহিঙ্গা ও জলবায়ু সহযোগিতা নিয়ে আলোচনা, তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ◈ আইপিএলে বাংলাদেশিদের খেলাতে বি‌সি‌বির কা‌ছে প্রস্তাব পাঠায় বিসিসিআই! নাম লেখালেন ৭ ক্রিকেটার ◈ বিদেশি মসলার বিকল্প তৈরিতে এগোচ্ছে বাংলাদেশ, গবেষণায় বড় সাফল্য ◈ বিধ্বস্ত ভারত, নিউজিল্যান্ডের কাছে হার‌লো ৫ গো‌লে ◈ বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত ◈ ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক, যেভাবে মিলবে সমাধান ◈ নতুন পে-স্কেলে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০২০০ টাকা ◈ ঢাকায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক ◈ সংযুক্ত আরব আমিরাতে আলাদা দুর্ঘটনায় ৩ প্রবাসীসহ নিহত ১৭, আহত ৩০

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৬, ১০:২৬ দুপুর
আপডেট : ১৩ নভেম্বর, ২০২৬, ১০:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুটবল মাঠের পর এবার বিনোদন জগতে রোনালদো, শুরু হলো প্রথম সিরিজের শুটিং

স্পোর্টস ডেস্ক : ফুটবল মাঠে অসংখ্য কীর্তি গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার বিনোদন জগতে নতুন ইনিংস শুরু করলেন পর্তুগিজ মহাতারকা। প্রযোজক ও অভিনেতা হিসেবে তাঁর প্রথম টেলিভিশন সিরিজ ‘ডে ওয়ানস’-এর নির্মাণকাজ শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজেই খবরটি জানিয়েছেন ৪১ বছর বয়সী এই ফুটবলার।

ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ম্যাথিউ ভনের সঙ্গে যৌথভাবে সিরিজটি প্রযোজনা করছেন রোনালদো। ২০২৫ সালে দুজন মিলে গড়ে তোলেন ‘ইউআর মার্ভ স্টুডিওস’ নামের প্রযোজনা প্রতিষ্ঠান। ‘কিংসম্যান’ ও ‘এক্স-মেন: ফার্স্ট ক্লাস’-এর মতো সিনেমা পরিচালনা করে পরিচিতি পেয়েছেন ভন।

ব্রিটিশ ফুটবলের বাণিজ্যিক জগতকে কেন্দ্র করে তৈরি হচ্ছে ‘ডে ওয়ানস’। স্ক্রিপ্টেড ড্রামা সিরিজটির গল্পের কেন্দ্রে থাকবেন স্ট্যানলি ডাল্টন নামের একজন প্রভাবশালী ফুটবল এজেন্ট। খেলোয়াড়দের দলবদল, দর-কষাকষি ও বাণিজ্যিক চুক্তির নানা জটিলতা সামলাতে দেখা যাবে তাঁকে। এই চরিত্রে অভিনয় করবেন ‘হোমল্যান্ড’ ও ‘বিলিয়নস’খ্যাত ব্রিটিশ অভিনেতা ড্যামিয়ান লুইস।

সিরিজটির সঙ্গে যুক্ত হয়েছেন ফ্রান্স ও আর্সেনালের সাবেক তারকা থিয়েরি অঁরি এবং ব্রিটিশ র‍্যাপার ডেভও। ফুটবল এজেন্ট ড্যারেন ডেইনের মৌলিক ভাবনা থেকে তৈরি হয়েছে এর গল্প। একসময় অঁরির এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন ডেইন।

সিরিজটির নির্বাহী প্রযোজক হিসেবে থাকবেন রোনালদো। পাশাপাশি কয়েকটি পর্বে নিজের ভূমিকায় ক্যামিও চরিত্রেও দেখা যাবে তাঁকে। ইনস্টাগ্রামে নির্মাণকাজ শুরুর খবর জানিয়ে রোনালদো লিখেছেন, ‘দারুণ খবর! আমার প্রথম টিভি শো ‘ডে ওয়ানস’-এর প্রোডাকশন মাত্রই শুরু হলো। সামনে আরও চমক আসছে!’

পরিচালক ম্যাথিউ ভন, অভিনেতা ড্যামিয়ান লুইস ও র‍্যাপার ডেভের সঙ্গে তোলা কয়েকটি ছবিও প্রকাশ করেছেন পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকা। তবে সিরিজটির মুক্তির তারিখ, প্রচারমাধ্যম কিংবা পর্বসংখ্যা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

  • সর্বশেষ