শিরোনাম
◈ পোশাকশিল্পে অস্থিরতা: এক দিনে বেকার প্রায় ১৭ লাখ শ্রমিক, আস্থা হারাচ্ছে বিদেশি ক্রেতারা ◈ পর্যটন, চিকিৎসা ও ব্যবসায় ভিসা সহজ করল ভারত, ক্যাটাগরি কমল ৯টিতে, ফরম ছোট ৭০% ◈ রাজধানীতে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই ◈ পুলিশের স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামে এসপি জাহাঙ্গীর নজরদারিতে; জব্দ দুই ফোন ◈ শেখ হাসিনা আপিল করতে পারবেন কিনা, যে উদাহরণ দিলেন অ্যাটর্নি জেনারেল ◈ সাফের দ্বিতীয় সে‌মিফাইনা‌লে বাংলাদেশের প্রতিপক্ষ পা‌কিস্তান ◈ যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ◈ হামজা-শমিতের গোল, ফারহানের জাদু, শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ ◈ আমি নতুন মন্ত্রী, সাইড টক করলে অসুবিধা হয়: কৃষিমন্ত্রী ◈ মালদ্বীপকে হারিয়ে ভারত সা‌ফের সেমিফাইনালে 

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৬, ০৯:১৪ সকাল
আপডেট : ১২ নভেম্বর, ২০২৬, ০৯:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আট বছরের ক্রিকেট সূচি চূড়ান্ত করতে বসছে আইসিসি, আলোচনায় দুই টেস্ট চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটের আগামী আট বছরের সূচি চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে আইসিসি। পাশাপাশি ২০২৭-২৯ ও ২০২৯-৩১ চক্রের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি নিয়েও আলোচনা করবেন সংস্থাটির কর্মকর্তারা। এসব বিষয় সামনে রেখে ইন্দোনেশিয়ার বালিতে শুরু হয়েছে আইসিসির পাঁচ দিনের বৈঠক।

১১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চলবে এই বৈঠক। এতে আইসিসির শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি সংস্থাটির আটটি কমিটির প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

আইসিসির এক বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৭-২৯ ও ২০২৯-৩১ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি নিয়ে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া ২০২৮ থেকে ২০৩৫ সাল পর্যন্ত আইসিসির বড় টুর্নামেন্টগুলোর সূচি নিয়েও আলোচনা হবে।

বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ভবিষ্যৎও। গত জুলাইয়ে আইসিসির বার্ষিক সভায় গঠন করা হয়েছিল ‘ফ্র্যাঞ্চাইজি লিগ রিভিউ গ্রুপ’ ও ‘গভর্ন্যান্স রিভিউ কমিটি’। বিভিন্ন দেশে দ্রুত ফ্র্যাঞ্চাইজি লিগের বিস্তার আন্তর্জাতিক ক্রিকেটের ওপর কী প্রভাব ফেলছে, তা পর্যালোচনা করে প্রতিবেদন দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল এই দুই কমিটিকে।

বালির বৈঠকে কমিটি দুটির কাজের অগ্রগতি ও জমা দেওয়া প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ফ্র্যাঞ্চাইজি লিগের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের ভারসাম্য কীভাবে বজায় রাখা যায়, সেটিও গুরুত্ব পেতে পারে আলোচনায়।

  • সর্বশেষ