শিরোনাম
◈ ইসরায়েলের প্রতিরক্ষায় ১১ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের ◈ দুই মাস আগে আপত্তি, এখন ফিফা সভাপ‌তি ইনফান্তিনোর পাশে এএফসি  ◈ বাংলাদেশের রাজনীতিতে ‘গুপ্ত’ বিতর্ক কেন, বিএনপি-জামায়াতের বিরোধে বাড়ছে অবিশ্বাস? ◈ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৪৮ ঘণ্টার মধ্যে রূপ নিতে পারে, বাংলাদেশে বৃষ্টির আভাস ◈ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রেলিং ভেঙে বাস খাদে, নিহত ৩, আহত অন্তত ১৬ ◈ ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব জানুয়ারি-ফেব্রুয়ারিতে ◈ মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা ◈ ফেব্রুয়ারি থেকে অক্টোবর, যেভাবে পাল্টে গেছে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের সমীকরণ ◈ চার দশকের অপেক্ষার অবসান, ২০ নভেম্বর চালু হচ্ছে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন ◈ সাজেক দখলে মরিয়া দুই পক্ষ, বিপাকে পর্যটন ব্যবসায়ীরা

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৩০ দুপুর
আপডেট : ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৩০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

মেসির নামে উদ্ভিদের প্রজাতি, বাড়লো বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক : ফুটবল মাঠের বাইরে নতুন এক বিশ্বরেকর্ডে নাম উঠলো লিওনেল মেসির। পেরুর আন্দিজ পর্বতমালায় আবিষ্কৃত নতুন এক উদ্ভিদের নাম রাখা হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের নামে। উদ্ভিদটির বৈজ্ঞানিক নাম ‘সালভিয়া মেসি’। এর ফলে মেসির নামে নামকরণ করা জীব ও উদ্ভিদের প্রজাতির সংখ্যা দাঁড়াল ছয়ে।

এর আগে একটি টিকটিকি, একটি মাকড়সা, দুটি জীবাশ্ম প্রজাতি ও একটি ছত্রাকের নামকরণ করা হয়েছিল মেসির নামে। পেরুর ন্যাশনাল ইউনিভার্সিটি অব সান মার্কোসের গবেষক পল গনজালেসের নেতৃত্বে একদল বিজ্ঞানী নতুন উদ্ভিদটির সন্ধান পান। -- আনন্দবাজার

পুদিনা গোত্রের এই ঔষধি উদ্ভিদটি দেড় মিটার পর্যন্ত লম্বা হতে পারে। ফুলের হালকা নীল ও সাদা রঙের সঙ্গে মিল রয়েছে আর্জেন্টিনার জাতীয় পতাকার রঙের। তবে উদ্ভিদটি বিপন্ন প্রজাতির। এর অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ জরুরি।

২০২৪ সালের মে মাসে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ফুটবলারদের মধ্যে মেসির নামে সবচেয়ে বেশি জীব, জীবাশ্ম ও ছত্রাকের নামকরণের স্বীকৃতি দেয়। নতুন উদ্ভিদটি সেই তালিকায় যুক্ত হওয়ায় আরও সমৃদ্ধ হলো মেসির বিশ্বরেকর্ড।

  • সর্বশেষ