শিরোনাম
◈ মৃত্যুর পরও মেলেনি পরিচয়, রাজধানীতে বাড়ছে বেওয়ারিশ মরদেহের সংখ্যা ◈ বাংলাদেশের চা শিল্পে সংকট: উৎপাদন কমছে, ব্যয় বাড়ছে, নিলামে মিলছে না ন্যায্যমূল্য ◈ দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক ইউটিউবার ধ্রুব রাঠি মুক্ত, ফের গেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের ◈ আটক সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকসহ ৩ নেতা মুক্তি পেলেন আদালতে ◈ ৩৯ কো‌টি ৪০ লাখ ডলার নি‌য়ে যুক্তরাষ্ট্রের সহায়তা প্রাপ্তিতে বাংলা‌দেশ ২০তম ◈ সৌ‌দি আর‌বে কিং খা‌লিদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২, আহত তিন শতাধিক ◈ শেষ মুহূর্তে ম‌্যান‌চেস্টার ইউনাইটেডের স্বপ্নভঙ্গ, ১০ জনের টটেনহ্যামের অবিশ্বাস্য প্রত্যাবর্তন ◈ ‌গেতাফেকে ৩-০ গো‌লে হারা‌লো বার্সেলোনা ◈ সৌদির পক্ষে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামার ইঙ্গিত ট্রাম্পের ◈ স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত বিএনপির

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৬, ১০:৩৮ দুপুর
আপডেট : ১১ অক্টোবর, ২০২৬, ১০:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইপিএলের ২০ বছর উদ্‌যাপনের প্রস্তুতি ভারতীয় বোর্ডের, বৈঠকে সৌরভ-শাহরুখরা

স্পোর্টস ডেস্ক : দুই দশকে পা দিতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। মেগা এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের ২০ বছর পূর্তি উদ্‌যাপনের পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এ উপলক্ষে আগামী ১৫ অক্টোবর মুম্বাইয়ে বৈঠকে বসবেন আইপিএলের বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা। সেখানে থাকতে পারেন কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার শাহরুখ খান ও সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

বৈঠকে বিসিসিআই ও আইপিএলের কর্মকর্তাদের পাশাপাশি অংশ নেবেন ফ্র্যাঞ্চাইজিগুলোর কর্ণধার ও প্রধান নির্বাহীরা। থাকবেন আইপিএলের ম্যাচ আয়োজনের সঙ্গে যুক্ত রাজ্য ক্রিকেট সংস্থাগুলোর প্রতিনিধি এবং সম্প্রচারকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারাও। -- আনন্দবাজার

আইপিএলের গত আসরের পর্যালোচনার পাশাপাশি আগামী আসরের পরিকল্পনা নিয়ে আলোচনা হবে বৈঠকে। গতবারের ভুলত্রুটি এড়িয়ে টুর্নামেন্টকে আরও সুষ্ঠুভাবে আয়োজনের উপায় খুঁজবেন বোর্ড কর্মকর্তারা।

বিসিসিআইয়ের গত বার্ষিক সাধারণ সভায় আইপিএলের ২০ বছর পূর্তি উদ্‌যাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার সেই উদ্‌যাপনের পরিকল্পনা চূড়ান্ত করার প্রক্রিয়াও শুরু হবে ১৫ অক্টোবরের বৈঠকে। সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত নিয়ে এগোতে চায় বোর্ড।

টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে রাজ্য ক্রিকেট সংস্থাগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই তাদের সমস্যা ও সীমাবদ্ধতা নিয়েও আলোচনা হবে। ফ্র্যাঞ্চাইজি ও রাজ্য সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও কার্যকর করে আগামী আইপিএলকে নির্বিঘ্নে আয়োজন করাই বৈঠকের অন্যতম লক্ষ্য।

  • সর্বশেষ