শিরোনাম
◈ বালু থেকে চিপ শিল্পের পথে বাংলাদেশ : ৮ নদীর বালুতে সেমিকন্ডাক্টরের সম্ভাবনা, সংগ্রহ করা হয়েছে ৬৬০০ নমুনা ◈ ২০০ কি.মি.র ভোগান্তি শেষ: যমুনায় ২ নদীবন্দরে বদলে যাচ্ছে উত্তরবঙ্গের অর্থনীতি ◈ আগস্টের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৩৯ কোটি ডলার ◈ দীর্ঘমেয়াদি চুক্তিতে যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার ◈ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল ◈ সি‌রি‌জের প্রথম টেস্টে বৃহস্প‌তিবার বাংলা‌দেশ-অ‌স্ট্রেলিয়া মু‌খোমু‌খি, ৪ পেসার নিয়ে খেলবে টাইগাররা ◈ পুলিশে বড় রদবদল, কমিশনার-ডিআইজি-এসপিসহ বদলি ২৩ কর্মকর্তা ◈ ওবায়দুল কাদের বাংলাদেশের ইতিহাসে একজন রাজনৈতিক জোকার: চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী ◈ বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৫১ সকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগে ভারতীয় দলকে বড় ওয়ার্নিং দিয়ে দিলেন সৌরভ গাঙ্গু‌লি

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম বড় দাবিদার হিসেবে ভারতকেই দেখছেন বেশিরভাগই। ২০২৪ সালে শিরোপা জেতার পর সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দলকে ফের কাপ ধরে রাখার প্রধান দাবিদার হিসেবে ধরা হচ্ছে।

এমনকি ভারতীয় ক্রিকেটের প্রাক্তন কিংবদন্তি অধিনায়করাও মনে করছেন, তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার ইতিহাস গড়ার পথে অন্যতম ফেভারিট ভারত। -- আজকাল

তবে টুর্নামেন্টের আগে দলকে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB)-এর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করা একটি ভিডিওতে সৌরভ গাঙ্গুলি বলেন, ‘এই ধরনের বড় টুর্নামেন্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সঠিক সময়ে নিজের সেরা ফর্মে পৌঁছানো এবং টুর্নামেন্ট চলাকালীন ভাল খেলাটা বজায় রাখা।

তবে একই সঙ্গে তিনি পুনরায় জোর দিয়ে বলেন, ভারতকেই তিনি অন্যতম প্রধান ফেভারিট হিসেবে দেখছেন এবং টুর্নামেন্ট শুরু হলে দলকে সেরা ছন্দে দেখা যাবে বলেই তাঁর বিশ্বাস।

তিনি আরও বলেন, ‘ভারত এই মুহূর্তে অত্যন্ত শক্তিশালী দল। ব্যাটিং বিভাগ, স্পিন আক্রমণ, আর জসপ্রীত বুমরার নেতৃত্বে পেস বোলিং সব মিলিয়ে দলে প্রচুর গুণগত মান রয়েছে।

তিনি আরও যোগ করেন, ‘অতীতের ফলাফল খুব বেশি অর্থ বহন করে না। কিন্তু বড় টুর্নামেন্টে ভারত ঠিক সময়ে সেরা ফর্মে পৌঁছাবে এবং আমার মতে তারা অন্যতম ফেভারিট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়