শিরোনাম
◈ শাপলা চত্বর থেকে চট্টগ্রামের পথে ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ ◈ যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পরিণতি কী, জানালেন তিন বিশেষজ্ঞ ◈ রাজধানীতে শিশু অপহরণের অভিযোগ, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল ◈ বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ ◈ তিন দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রপাত, কোথাও ভারী বর্ষণের আভাস ◈ নবম পে-স্কেলের গেজেট নিয়ে শেষ মুহূর্তে জটিলতা ◈ 'দেশের মানুষের কোনো উপকারে আসেনি': ভারতীয় কোম্পানিকে ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার প্রেসিডেন্টের ◈ 'I'm Sorry Sir' লিখে চীনা ব্যবসায়ীর কোটি টাকা নিয়ে গাড়িচালক উধাও! ◈ পাকিস্তানের বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ জন নিহত, চলছে তল্লাশি ◈ জলবায়ু ও যুদ্ধের ধাক্কা, বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৬, ১১:১৯ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

মরক্কোকে হারিয়ে আফ্রিকা কাপ অব নেশন্স জিত‌লো সেনেগাল

স্পোর্টস ডেস্ক : অ‌নেক চড়াই উতরাই পে‌রি‌য়ে আফ্রিকা কাপ অব নেশন্স নি‌জে‌দের ক‌রে নি‌লো সে‌নেগাল। অ‌তি‌রিক্ত সম‌য়ে একমাত্র গো‌লে মর‌ক্কো‌কে হা‌রি‌য়ে দ্বিতীয়বার এ শি‌রোপা জয় ক‌রে সে‌নেগাল।

রোববার (১৮ জানুয়ারি) রাতে মরক্কোর রাজধানী রাবাতে নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকলেও অতিরিক্ত সময়ের শুরুতেই দর্শনীয় এক গোল করেন পাপা গুইয়ে। সেই গোলেই শিরোপা নিশ্চিত হয় সেনেগালের।

 এর আগে ২০২১ সালে প্রথমবার মহাদেশীয় শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল তারা। অন্যদিকে, মরক্কোর শিরোপা অপেক্ষা দীর্ঘ হলো আরও। ১৯৭৬ সালের পর আর এই ট্রফির স্বাদ পায়নি তারা।

ম্যাচের শুরু থেকেই সুযোগ তৈরি করেছিল সেনেগাল। পঞ্চম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেলেও পাপা গুইয়ের হেড গোলরক্ষকের হাতে যায়। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় মরক্কো, তবে একের পর এক শট লক্ষ্যভ্রষ্ট হয়। শেষদিকে বিতর্ক চরমে ওঠে।

যোগ করা সময়ের শেষ দিকে কর্নার থেকে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ব্রাহিম দিয়াস ফাউলের শিকার হলে ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে সেনেগাল কোচ পাপ ঝাও খেলোয়াড়দের ড্রেসিংরুমে ডেকে নেন। কিছুক্ষণ পর তারা মাঠে ফেরেন।

পেনাল্টি নিতে এসে ব্যর্থ হন দিয়াস। দুর্বল পানেনকা শট সহজেই ধরে নেন সেনেগালের গোলরক্ষক মেন্ডি। এরপর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। শুরুতেই ইদ্রিসা গেয়ির থ্রু বল ধরে দুর্দান্ত কোনাকুনি শটে জয়সূচক গোলটি করেন পাপা গুইয়ে। পরে মরক্কো সমতায় ফেরার একাধিক সুযোগ পেলেও ভাগ্য সহায় হয়নি।

  • সর্বশেষ