শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৬, ১০:০৫ দুপুর
আপডেট : ১১ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলি খানের পর ইংল্যান্ড ক্রিকেটারদের জন্যও ভারতের দরজা বন্ধ!

স্পোর্টস ডেস্ক : আমেরিকার পর এবার ইংল্যান্ড। টি-২০ বিশ্বকাপের আগে ভিসা সমস্যায় আরও এক দেশ। শোনা যাচ্ছে, ইংল্যান্ড দলের দুই পাক বংশোদ্ভূত ক্রিকেটার আদিল রশিদ এবং রেহান আহমেদের ভিসা এখনও মঞ্জুর হয়নি। ইসিবি সূত্রে খবর, ভারত সরকারের পক্ষ থেকে তাদের জানানো হয়েছে যে দুই ক্রিকেটারের ভিসা নিয়ে কোনও আপত্তি নেই। কিন্তু কবে ভিসা হাতে পাবেন দুই স্পিনার, উত্তর নেই।

বছরদুয়েক ধরেই ভারতের ভিসা পেতে বিরাট সমস্যায় পড়ছেন ইংল্যান্ডের পাক বংশোদ্ভূত ক্রিকেটাররা। ২০২৪ সালের শুরুতে ভারতে টেস্ট সিরিজ খেলতে আসার সময়ে ভিসা পাননি শোয়েব বশির। ওই সিরিজেই রীতিমতো নাটক হয় রেহান আহমেদের ভিসা নিয়েও। শেষ পর্যন্ত মাত্র দু’দিনের ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেন রেহান। কাঠখড় পুড়িয়ে তাঁকে মাঠে নামানো হয়। এবার টি-২০ বিশ্বকাপের আগেও ফের ভিসা সমস্যায় পড়ল ইংল্যান্ড।

এবার বিশ্বকাপে ইংল্যান্ডের স্কোয়াডে রয়েছেন দু’জন পাক বংশোদ্ভূত ক্রিকেটার। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে নামার আগে শ্রীলঙ্কায় সিরিজ খেলার কথা ছিল ইংল্যান্ডের। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইংল্যান্ডের ক্রিকেটাররা ওই সিরিজেই একত্রিত হয়ে তারপর ভারতে খেলতে আসবেন, এমনটাই পরিকল্পনা ছিল। কিন্তু ভিসা সমস্যায় আটকে থাকা রশিদ এবং রেহান কবে ভারতে আসতে পারবেন, সেই নিয়ে ধোঁয়াশা বাড়ছে।

ভারত সরকারের তরফ থেকে ইংল্যান্ড বোর্ডকে নাকি জানানো হয়েছে, রশিদ এবং রেহানের ভিসার আবেদন নিয়ে সরকারিভাবে কোনও সমস্যা নেই। তা সত্ত্বেও ভিসা পাননি দুই ক্রিকেটার। এহেন পরিস্থিতিতে ব্রিটিশ সরকারের দ্বারস্থ হয়েছে ইসিবি। দ্রুত ভিসা পাওয়ার আশায় বোর্ড আবেদন জানিয়েছে সরকারের কাছে। উল্লেখ্য, টি-২০ বিশ্বকাপে চার পাক বংশোদ্ভূত মার্কিন ক্রিকেটার ভিসা পাননি এখনও। 

সেই নিয়ে চলছে বিতর্ক। এবার সেই তালিকায় যোগ হল ইংল্যান্ডের নামও। আরও একাধিক স্কোয়াডে রয়েছেন পাক বংশোদ্ভূত ক্রিকেটার। বিশ্বকাপের আগে কি তাঁদেরও ভিসা ভোগান্তিতে পড়তে হবে?

  • সর্বশেষ
  • জনপ্রিয়