শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৫, ০৬:৫৬ বিকাল
আপডেট : ১০ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্শের সেঞ্চুরি, নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : ব‌্যাট আর ব‌লে স্বয়ংসম্পন্ন অ‌স্ট্রেলিয়া। এ‌দিন পেসারদের নৈপুণ্যে নিউ জিল্যান্ডকে বড় সংগ্রহ গড়তে দেয়নি অস্ট্রেলিয়া। তবে লক্ষ্য তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়েছিল তারা। কিন্তু অধিনায়ক মিচেল মার্শে হার না মানা সেঞ্চুরিতে ৩ উইকেটের জয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে অজিরা।

শনিবার মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৫৬ রান তোলে নিউ জিল্যান্ড। জবাবে ২ ওভার হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় অস্ট্রেলিয়া।

৫২ বলে ৮ চার ও ৭ ছক্কায় ১০৩ রানে অপরাজিত থেকে ম্যাচ সেরা হয়েছেন মার্শ। প্রথম ম্যাচে ৮৫ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে সিরিজ সেরাও হয়েছেন অজি অধিনায়ক।

দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর সিরিজ বাঁচানোর লক্ষ্যে নামা কিউইদের শুরুটা ভালো হয়নি। প্রথম ওভারেই জশ হ্যাজেলউডের শিকার হয়ে ফেরেন ডেভন কনওয়ে (০)। এরপর পাওয়ারপ্লের ভেতর প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান টিম রবিনসন (১৩) ও মার্ক চ্যাপম্যানকে (৪) তুলে নিয়ে স্বাগতিকদের চাপ আরও বাড়িয়ে দেয় পেসাররা। বেশিক্ষণ টেকেননি ডেরিল মিচেলও (৯)।

সঙ্গীর আসা-যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে রেখে দলের রানের চাকা সচল রাখার চেষ্টা করেন ওপেনার টিম সাইফার্ট। তবে ৪৮ রান করা এই ব্যাটারের বিদায়ে ৯৯ রানে পঞ্চম উইকেট হারায় স্বাগতিকরা। এরপর অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল ও জিমি নিশামের জুটিতে লড়াকু সংগ্রহের ভিত পায় তারা। তবে শেষ চার ওভারে অজিরা ২২ রানের ভেতর ৪ উইকেট তুলে নিলে সংগ্রহটা খুব বড় হয়নি।

২৫ রানে ৩ উইকেট নেন শন অ্যাবট। হ্যাজেলউড ও জেভিয়ার বার্টলেটের শিকার দুটি করে উইকেট।

লক্ষ্য তাড়ায় মার্শ ছাড়া অস্ট্রেলিয়ার প্রথম ছয় ব্যাটারের মধ্যে পাঁচজনই ফেরেন এক অঙ্কের ঘরে। ৯৩ রানের ভেতর হারায় ৫ উইকেট। তবে লোয়ার অর্ডারদের নিয়ে দলকে জয় এনে দেন মার্শ। ৫০ বলে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জয় এনে দেন ডানহাতি এই ব্যাটার। তিনি ছাড়া সাত নম্বরে নামা মিচেল ওয়েন (১৪) ও নয় নম্বরে নামা অ্যাবট (১৩*) দুই অঙ্কের দেখা পান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়