শিরোনাম
◈ রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ ◈ একসঙ্গে দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ◈ মোংলায় বন্দরে এআইয়ে যেভাবে ধরা পড়ে যন্ত্রাংশের নামে আসা খণ্ডিত বিলাসবহুল গাড়ি! ◈ নেপালে আকস্মিক বন্যার কারণ কী? সেখানে এত পর্যটক কেন গিয়েছিলেন? ◈ আমিনবাজারের ময়লা থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে চীন, বস্তিবাসীর আবাসনে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগে সম্মতি ◈ হঠাৎ শোঁ শোঁ শব্দ, নিমিষেই পানির স্রোত-কাদা-পাথরের ঢল; আমগাছ আঁকড়ে বেঁচে গেলেন নেপালি শ্রমিক ◈ দে‌শে সার সংকট আছে নাকি নেই? ◈ ভূমিকম্প, হিমবাহ নাকি ভারী বৃষ্টি : ভয়াবহ বন্যার কারণ খুঁজতে দিশাহারা নেপাল ◈ ইরানে আরও বেশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ ও স্থাপনের কাজ পুরোদমে চলছে ◈ দুই ক্রিকেটারের সঙ্গে কোচ গম্ভীরের ব্যবহার নিয়ে মুখ খুললেন প্রাক্তন তারকা

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৫, ০৯:১৯ রাত
আপডেট : ১১ জুলাই, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছুটি শেষে সচল সোনামসজিদ স্থলবন্দর

মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি শেষে আবারও সচল হয়েছে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম। একটানা ৮ দিনের ছুটি শেষে শনিবার সকাল ৯টা থেকে ভারতীয় পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম শুরু হয়। 

টানা ছুটিতে স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও সোনামসজিদ ইমিগ্রেশনের কার্যক্রম ছিল স্বাভাবিক।

এ বিষয়ে সোনামসজিদ স্থলবন্দরের শুল্ক স্টেশনের সহকারী কমিশনার সাব্বির আহম্মেদ জিসান জানান, ছুটি শেষে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভারতীয় পাথরসহ বিভিন্ন পণ্যবাহী ৩০টি ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। একই সঙ্গে রপ্তানির উদ্দেশ্যে পণ্য বোঝায় ট্রাক ভারতে গেছে।

বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংকের ব্যবস্থাপক মাঈনুল ইসলাম বলেন, দুই দেশের ব্যবসায়ীদের পারস্পারিক সিদ্ধান্তে ২৬ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত একটানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ ছিল সোনামসজিদ স্থলবন্দরের। তবে ছুটি শেষে শনিবার পুনরায় বন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছে। দুদেশের পণ্যভর্তি ট্রাক যাওয়া-আসার মধ্যে দিয়ে বন্দরে শ্রমিকদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরেছে।

স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও সোনামসজিদ ইমিগ্রেশনের কার্যক্রম ছিল স্বাভাবিক বলেও নিশ্চিত করেছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম।

 

  • সর্বশেষ