শিরোনাম
◈ দুর্গাপূজা ঘিরে সীমান্তে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি ◈ নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা(ভিডিও) ◈ সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, দুপুর ১২টার আগে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা ◈ ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, ফেরত পাওয়া নিয়ে শঙ্কা ◈ ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত ◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয়

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৬, ১০:১২ দুপুর
আপডেট : ১৩ অক্টোবর, ২০২৬, ১০:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হারের পর আইসিসির শাস্তিও পেলেন ও‌য়েস্ট ইন্ডি‌জের দুই ক্রিকেটার

স্পোটস ডেস্ক : ভারতের কাছে টি-টোয়েন্টি সিরিজের সবশেষ ম্যাচে হেরে এমনিতেই ছিলেন হতাশার মাঝে। ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আচরণবিধি ভঙ্গের দায়ে ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটার রোভম্যান পাওয়েল ও শেরফেন রাদারফোর্ডকে আনুষ্ঠানিকভাবে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাশাপাশি দুজনের নামের পাশে যোগ হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্ট।

রাঁচিতে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ম্যাচে পাওয়েল ও রাদারফোর্ডের বিরুদ্ধে আইসিসির আচরণবিধির লেভেল-১ ভঙ্গের অভিযোগ প্রমাণিত হয়েছে। মাঠের দুই আম্পায়ার জয়ারামন মদনগোপাল ও রোহন পণ্ডিত, তৃতীয় আম্পায়ার নীতিন মেনন এবং চতুর্থ আম্পায়ার বীরেন্দর শর্মা দুজনের বিরুদ্ধে অভিযোগ আনেন। -- ডেইলি ক্রিকেটার

আইসিসির তথ্য অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ষষ্ঠ ওভারে মায়াঙ্ক যাদবের বলে আউট হওয়ার পর ব্যাট দিয়ে বল দূরে আঘাত করে পাঠান পাওয়েল। ক্রিকেটের সরঞ্জামের সঙ্গে অসংগত আচরণের কারণে তার বিরুদ্ধে আইসিসির আচরণবিধির ২.২ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়।

অন্যদিকে, ইনিংসের ১৩তম ওভারে আম্পায়ার ওয়াইড না দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান রাদারফোর্ড। আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করায় তাঁর বিরুদ্ধে ২.৮ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়।

এদিকে, নিজেদের দোষ স্বীকার করে আইসিসি থেকে ধার্য করা শাস্তি মেনে নিয়েছেন দুজনেই। ফলে, দুজনের জন্য আলাদা করে কোন শুনানির প্রয়োজন হয়নি।

আইসিসির নিয়ম অনুযায়ী, ২৪ মাসের মধ্যে কোনো খেলোয়াড়ের নামের পাশে চারটি বা তার বেশি ডিমেরিট পয়েন্ট জমা হলে তা নিষেধাজ্ঞার পয়েন্টে রূপ নিতে পারে। ফলে ভবিষ্যতে একই ধরনের অপরাধ করলে আরও কঠোর শাস্তির মুখে পড়তে পারেন এই দুই ক্যারিবীয় ক্রিকেটার।

  • সর্বশেষ