শিরোনাম
◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি ◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৬, ০২:০৭ দুপুর
আপডেট : ১৩ অক্টোবর, ২০২৬, ০৩:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক

নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রীয় ব্যাংকের এক সিনিয়র কর্মকর্তা জানান, প্রতিষ্ঠানগুলো যেন ব্যবসা স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পারে সেজন্য এই সুবিধা দেওয়া হয়েছে।

ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিক রাখতে বেক্সিমকো গ্রুপের খেলাপি ঋণগ্রস্ত দুই প্রতিষ্ঠানের জন্য ঋণ সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। বেক্সিমকো এলপিজি ইউনিট-১ ও শাইনপুকুর সিরামিকসকে এই ছাড় দিয়ে গতকাল সোমবার কেন্দ্রীয় ব্যাংক দুটি পৃথক সার্কুলার জারি করেছে।

ছাড়ের আওতায় ন্যাশনাল ব্যাংকে বেক্সিমকো এলপিজি ইউনিট-১ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও কোম্পানিটি শতভাগ নগদ মার্জিনে লেটার অব ক্রেডিট (এলসি) খুলতে পারবে এবং চলতি মূলধনের ক্ষেত্রে অর্থায়ন সুবিধা পাবে। বিধিনিষেধের এই শিথিলতা ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে ঋণখেলাপিদের যেকোনো ধরনের ঋণ সুবিধা দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।

Advertisement

এতে বেক্সিমকো এলপিজি ইউনিট কোনো ঋণ পাচ্ছিল না এবং কোম্পানিটির ব্যবসা চালানো কঠিন হয়ে যাচ্ছিল।

কেন্দ্রীয় ব্যাংক এখন কিছু শর্তে কোম্পানিটির জন্য সেই বিধিনিষেধ শিথিল করেছে। শর্তগুলোর মধ্যে রয়েছে—নতুন এই ঋণের দায়ভার সরকার বা কেন্দ্রীয় ব্যাংক বহন করবে না। এছাড়া, এই ঋণ সুবিধার ক্ষেত্রে পরবর্তীতে ন্যাশনাল ব্যাংক সরকার বা বাংলাদেশ ব্যাংকের কাছে কোনো আর্থিক সহায়তার দাবি জানাতে পারবে না।

নতুন ঋণ সুবিধার যোগ্যতা অর্জনের জন্য বেক্সিমকো এলপিজি ইউনিট-১-এর সব আয় একটি নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে জমা করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার অনুযায়ী, পরে সেই আয় ব্যবহার করে আনুপাতিক হারে নিয়মিতভাবে ন্যাশনাল ব্যাংকের পাওনা পরিশোধ করতে হবে। রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংকের ঋণখেলাপি শাইনপুকুর সিরামিকসকেও একই ধরনের ছাড় দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ঋণখেলাপি হওয়া সত্ত্বেও কোম্পানিটির বিদ্যমান ১০৫ কোটি টাকার চলতি মূলধন সীমা নবায়নের সুযোগ দিতে আইনি বিধিনিষেধ শিথিল করা হবে। নতুন করে ঋণ সুবিধা পেতে শাইনপুকুর সিরামিকসককেও এলপিজি ইউনিট-১-এর মতো শর্তগুলো পূরণ করতে হবে।

  • সর্বশেষ