শিরোনাম
◈ রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ ◈ একসঙ্গে দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ◈ মোংলায় বন্দরে এআইয়ে যেভাবে ধরা পড়ে যন্ত্রাংশের নামে আসা খণ্ডিত বিলাসবহুল গাড়ি! ◈ নেপালে আকস্মিক বন্যার কারণ কী? সেখানে এত পর্যটক কেন গিয়েছিলেন? ◈ আমিনবাজারের ময়লা থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে চীন, বস্তিবাসীর আবাসনে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগে সম্মতি ◈ হঠাৎ শোঁ শোঁ শব্দ, নিমিষেই পানির স্রোত-কাদা-পাথরের ঢল; আমগাছ আঁকড়ে বেঁচে গেলেন নেপালি শ্রমিক ◈ দে‌শে সার সংকট আছে নাকি নেই? ◈ ভূমিকম্প, হিমবাহ নাকি ভারী বৃষ্টি : ভয়াবহ বন্যার কারণ খুঁজতে দিশাহারা নেপাল ◈ ইরানে আরও বেশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ ও স্থাপনের কাজ পুরোদমে চলছে ◈ দুই ক্রিকেটারের সঙ্গে কোচ গম্ভীরের ব্যবহার নিয়ে মুখ খুললেন প্রাক্তন তারকা

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৫, ০৮:০২ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উজিরপুরে মা ইলিশ রক্ষায় অভিযান: প্রথম দিনেই হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার, জীবিত ইলিশ নদীতে অবমুক্ত

নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল) : বরিশালের উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরুতেই বড় সাফল্য পেয়েছে প্রশাসন। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার শিকারপুর এলাকায় সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে প্রায় হাজার মিটার অবৈধ কারেন্ট জাল। এ সময় জালে আটকে পড়া জীবিত মা ইলিশ নদীতে অবমুক্ত করেন কর্মকর্তারা।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা। সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার ও উজিরপুর মডেল থানা পুলিশের সদস্যরা।

নদীর দুই পাড়ে শত শত মানুষ ভিড় করে বিরল এই দৃশ্য প্রত্যক্ষ করেন। স্থানীয়দের ভাষ্য, আগে কখনও এভাবে জীবিত মা ইলিশ নদীতে অবমুক্ত করতে দেখেননি তারা। এ ধরনের উদ্যোগ মানুষকে সচেতন করবে বলেও মনে করেন তারা।

এর আগে সকালে পৌরসভা চত্বরে নিবন্ধিত জেলেদের মধ্যে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন জানায়, নিষিদ্ধ সময়কালে জেলেদের জন্য সরকারের পক্ষ থেকে নিয়মিত সহায়তা দেওয়া হবে।

ইউএনও মো. আলী সুজা বলেন, “৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন মা ইলিশসহ সব ধরনের ডিমওয়ালা মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। নির্দেশনা বাস্তবায়নে আমরা কঠোর অবস্থানে আছি।”

প্রতিবছর ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরা, সংরক্ষণ, পরিবহন ও বিক্রি নিষিদ্ধ করে সরকার। এ সময় দেশব্যাপী চলে বিশেষ অভিযান

  • সর্বশেষ