শিরোনাম
◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত ◈ ভারতের দিল্লিতে যন্তর মন্তরে লোহার গেট ও পুলিশের ব্যারিকেড টপকে বিক্ষোভ, আটক আশুতোষ-সৌরভসহ নেতাকর্মীরা (ভিডিও) ◈ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? ◈ দুর্গাপূজা ঘিরে সীমান্তে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি ◈ নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা(ভিডিও) ◈ সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, দুপুর ১২টার আগে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা ◈ ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, ফেরত পাওয়া নিয়ে শঙ্কা ◈ ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত ◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৫, ০৭:৫৫ বিকাল
আপডেট : ২১ জুলাই, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহেশপুর সীমান্তে বিজিবি-বিএসএফ সৌজন্য সাক্ষাৎ: সীমান্তে শান্তিতে একসাথে কাজের অঙ্গীকার

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকালে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীন মাটিলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের শূন্যরেখায় এ বৈঠক হয়।

বিজিবি’র পক্ষ থেকে অংশ নেন অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম, পিএসসি ও ১০ সদস্যের প্রতিনিধি দল। অপরদিকে বিএসএফ’র পক্ষে উপস্থিত ছিলেন ৫৯ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শৈলেশ কুমারসহ কর্মকর্তারা।

দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী সীমান্তে শান্তি বজায় রাখা, হত্যাকাণ্ড ও মাদক চোরাচালান প্রতিরোধসহ পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন।

মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, “বিজিবি ও বিএসএফের এ সৌজন্য সাক্ষাৎ সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ভূমিকা রাখবে।”

  • সর্বশেষ